Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ 601
📝 Text 📖 PDF

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩৫১ চারিদিকে ঘুরিতেছে। আল্লাহর কসম, আমার আশংকা হয় যে, সে আমাদের ভিতরের অবস্থা জানিয়া আমাদের পিছনে অন্যান্য যে সকল ইহুদী রহিয়াছে তাহাদিগকে জানাইয়া দিবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার সাহাবারা (কাফেরদের সহিত যুদ্ধে) লিপ্ত রহিয়াছেন। কাজেই আপনি (দুর্গ হইতে) নীচে নামিয়া যাইয়া তাহাকে কতল করিয়া দিন। হযরত হাসসান (রাঃ) বলিলেন, হে আবদুল মুস্তালিবের বেটি, আল্লাহ আপনার মাগফিরাত করুন, আল্লাহর কসম, আপনি তো জানেন, আমার দ্বারা এই কাজ সম্ভব নয়। হযরত হাসসান (রাঃ) যখন এই উত্তর দিলেন এবং আমি তাহার মধ্যে কোন সাহসিকতার কিছু দেখিলাম না তখন আমি নিজেই কোমর বাঁধিয়া একটি বাঁশ লইলাম। তারপর দুর্ণ হইতে নামিয়া ইহুদীর দিকে অগ্রসর হইলাম এবং বাঁশ দ্বারা মারিতে মারিতে তাহাকে শেষ করিয়া দিলাম। আমি তাহাকে শেষ করিয়া দুর্গে ফিরিয়া আসিলাম এবং হযরত হাসসান রোঃ)কে বলিলাম, আপনি নিচে যাইয়া ইনুদীর সামানপত্র ও কাপড়-চোপড় খুলিয়া লইয়া আসুন। বেগানা পুরুষ হওয়ার কারণে আমি তাহার কাপড় খুলিয়া আনিতে পারি নাই। হযরত হাসসান রোঃ) বলিলেন, হে আবদুল মুত্তালিবের বেটি, তাহার কাপড় চোপড় খুলিয়া আনার আমার কোন প্রয়োজন নাই। বিদায়াহ) হেশাম ইবনে ওরওয়ার রেওয়ায়াতে আছে যে, হযরত সফিয়্যাহ (রাঃ) প্রথম মুসলমান মহিলা, যিনি একজন মুশরিক পুরুষকে কতল করিয়াছেন। হুনাইনের যুদ্ধে হযরত উম্মে সুলাইম রোঃ)এর খঞঙ্জর লওয়া হযরত আনাস রোঃ) বলেন, হুনাইনের যুদ্ধের দিন হযরত আবু তালহা (োঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাইবার ড/$/.811100119.0010

— Page 352 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.