হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৪৯ তখন ইবনে কামিআহ এই বলিতে বলিতে অগ্রসর হইল যে, আমাকে বল, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কোথায়? যদি সে বাঁচিয়া যায় তবে আমার বাঁচা হইবে না। (অর্থাৎ হয় তিনি মরিবেন, না হয় আমি মরিব।) অতঃপর আমি ও হযরত মুসআব ইবনে ওমায়ের (রাঃ) এবং কতিপয় সাহাবা যাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত (ময়দানে) মজবুত হইয়াছিলেন_আমরা তাহার মুখামুখী হইলাম। তখন সে আমার উপর আঘাত করিয়াছিল যাহাতে আমার এই যখম লাণিয়াছিল। আমিও তখন তাহার উপর কয়েকবার তিলোয়ারের আঘাত করিয়াছি, কিন্তু খোদার দুশমন দুইটি বর্ম পরিধান করিয়াছিল। হযরত উম্নারাহ বিনতে গাযিয়্যাহ রোঃ) হইতে বর্ণিত আছে যে, তাহার মা হযরত উম্মে উমারাহ (রাঃ) ওহুদের যুদ্ধের দিন একজন ঘোড়সওয়ার দুশমনকে কতল করিয়াছিলেন। অপর এক রেওয়ায়াতে আছে, হযরত ওমর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি যে, ওহুদের যুদ্ধের দিন ডানে বামে আমি যেদিকেই তাকাইয়াছি সেদিকেই উম্মে উমারাহকে আমার হেফাজতের উদ্দেশ্যে যুদ্ধরত দেখিয়াছি। (এসাবাহ) হযরত যামরা ইবনে সাঈদ (রাঃ) বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রোঃ)এর নিকট কয়েকটি পশমী চাদর আসিল। তন্মধ্যে একটি চাদর অতি উত্তম ও বেশ প্রশস্ত ছিল। কেহ বলিল, ইহার মূল্য এত হইবে (অর্থাৎ অনেক মূল্যবান চাদর) আপনি ইহা আপনার ছেলে হষরত আবদুল্লাহ ইবনে ওমর রোঃ)এর স্ত্রী হযরত সফিয়্যাহ বিনতে আবি ওবায়েদ রোঃ)কে দিয়া দিন। সে সময় হযরত সফিয়্যাহ বিনতে আবি ওবায়েদ (রাঃ) নববধূ হিসাবে হযরত ইবনে ওমর (রোঃ)এর ঘরে আসিয়াছিলেন। হযরত ওমর (রাঃ) বলিলেন, আমি এই চাদর এমন মহিলার নিকট পাঠাইব, যে ইবনে ওমরের স্ত্রী অপেক্ষা এই চাদরের অধিক হক রাখে। আর তিনি হইলেন হযরত উম্মে উমারাহ নুসাইবাহ ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।