Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রোঃ) উহা লইয়া আসি। কিন্তু তিনি বলিলেন, না, না, যাহার সাওয়ারী উপস্থিত আছে কেবল সেই আমাদের সহিত চলিবে! অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা রোঃ) রওয়ানা হইয়া মুশরিকদের পূর্বেই বদর প্রান্তরে পৌছিয়া গেলেন। তারপর মুশরিকগণ পৌছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সাহাবাদের উদ্দেশ্যে) বলিলেন, আমার পূর্বে কেহ কোন কাজ আরম্ত করিবে না। মুশরিকগণ নিকটবর্তী হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, প্রস্তুত হও এবৎ এমন বেহেশতের দিকে অগ্রসর হও যাহার প্রশস্ততা সমস্ত আসমান ও যমীন সমতুল্য। হযরত ওমায়ের ইবনে হুমাম আনসারী (রাঃ) (শুনিয়া) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, সমস্ত আসমান ও যমীন সমতুল্য বেহেশত ! তিনি বলিলেন, হাঁ। হযরত ওমায়ের (রোঃ) বলিলেন, বাহ্‌ বাহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তৃমি কেন বাহ্‌ বাহ বলিলে? হযরত ওমায়ের বলিলেন, ইয়া রাসূলাল্লাহ ! আল্লাহর কসম, একমাত্র এই বেহেশতবাসী হওয়ার আশায় আমি এরূপ বলিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, নিশ্চয় তুমি বেহেশতবাসীদের অন্তর্ভৃক্ত। অতঃপর তিনি আপন থলি হইতে কয়েকটি খেজুর বাহির করিয়া খাইতে লাগিলেন! একটু খাইয়া বলিয়া উঠিলেন, আমি যদি এই খেজুরগুলি খাওয়া পর্যন্ত জীবিত থাকি তবে ত তাহা এক দীর্ঘ জীবন। সুতরাৎ হাতের খেজুরগুলি ছুঁড়িয়া মারিলেন এবং যুদ্ধ করিতে করিতে শাহাদাত বরণ করিলেন। আল্লাহ তায়ালা তাহার উপর রহমত বর্ষণ করুন। (বিদায়াহ) ইবনে ইসহাকের রেওয়ায়াতে এরূপ বর্ণিত হইয়াছে যে, (মক্কার কাফেরদের আগমন সংবাদ প্রাপ্ত হইয়া) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নিকট আসিলেন এবং তাহাদিগকে (যুদ্ধের জন্য) উৎসাহিত করার উদ্দেশ্যে বলিলেন, সেই পাক যাতের কসম, যাহার হাতে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর প্রাণ, আজ যে ব্যক্তি ধের্য ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।