৩৪৮ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) দিব যাহা দ্বারা মুজাহিদদের কাজে সাহায্য হইবে, আহতদের চিকিৎসা করিব, তীর উঠাইয়া দিব এবং ছাতু গুলিয়া পান করাইব। ইমাম যুহরী রেহঃ) বলেন, মহিলারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যুদ্ধে গমন করিতেন। যোদ্ধাদেরকে পানি পান করাইতেন, আহতদের চিকিৎসা করিতেন। ফোতহুল বারী) হযরত সাঈদ ইবনে আবি যায়েদ আনসারী রোঃ) বলেন, হযরত উম্মে সাপ্দ বিনতে সান্দ ইবনে রাবী” রোঃ) বলিতেন, আমি হযরত উম্মে উমারাহ রোঃ)এর নিকট যাইয়া বলিলাম, খালাজান, আমাকে আপনার ঘটনা শুনান। তিনি বলিলেন, আমি দিনের শুরুতে সকাল সকাল বাহির হইয়া দেখিতে লাগিলাম মুসলমানরা কি করিতেছেন। আমার সঙ্গে পানির মশক ছিল। আমি চলিতে চলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌছিয়া গেলাম। তিনি সাহাবাদের মাঝখানে ছিলেন। তখন মুসলমানরা জয়লাভ করিতেছিলেন এবং তাহাদের কদম সুদৃঢ় ছিল। তারপর যখন মুসলমানদের পরাজয় হইতে লাগিল তখন গেলাম এবং তীহার সম্মুখে দাঁড়াইয়া যুদ্ধ করিতে আরম্ভ করিলাম। তলোয়ার দ্বারা কাফেরদেরকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে দূরে সরাইয়া দিতে লাগিলাম এবং ধনুক দ্বারা তীর নিক্ষেপও করিলাম। আমার শরীরেও অনেক আঘাত লাগিল। হযরত উম্মে সাপ্দ (রাঃ) বলেন, আমি তাহার কাঁধের উপর একটি যখমের চিহ্ন দেখিলাম যাহা ভিতর দিকে অনেক গভীর ছিল। আমি হযরত উম্মে উম্ারাহ রোঃ)কে জিজ্ঞাসা করিলাম এই আঘাত আপনাকে কে করিয়াছেঃ তিনি বলিলেন, ইবনে কামিআহ কাফের এই আঘাত করিয়াছে। আল্লাহ তাহাকে অপদস্থ করুন। মুসলমানগণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়িয়া পলায়ন করিতে লাগিলেন ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।