হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৪৭ দেখিতে পাইয়াছি। তাহারা পানির মশক লইয়া দ্রুত দৌড়াইতেছিলেন। অপর এক বর্ণনাকারী বলিয়াছেন, তাহারা উভয়ে কোমরের উপর পানির মশক ভরিয়া আনিতেন, আর আহতদের মুখে পানি ঢালিয়া দিতেন, তারপর আবার (পানি ভরার জন্য) ফিরিয়া যাইতেন এবং মশক ভরিয়া আনিয়া আহতদের মুখে ঢালিতেন। হযরত সা'লাবা ইবনে আবি মালিক (রাঃ) বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) একবার মদীনার মেয়েদের মধ্যে পশমী চাদর বন্টন করিলেন। তন্মধ্যে একটি সুন্দর চাদর অতিরিক্ত রহিয়া গেল। উপস্থিত এক ব্যক্তি বলিল, আমীরুল মুমিনীন, এই চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনী যিনি আপনার স্ত্রী, অর্থাৎ হযরত আলী রোঃ)এর কন্যা হযরত উম্মে কুলসুম রোঃ)কে দান করুন। হযরত ওমর (রোঃ) বলিলেন, হযরত উম্মে সুলাইত রোঃ) এই চাদর পাওয়ার বেশী হক রাখে। হযরত উম্মে সুলাইত (রো?) আনসারদের এ সমস্ত মহিলাদের একজন, যাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত হইয়াছিলেন। হযরত ওমর (রাঃ) বলিলেন, ওহুদের যুদ্ধের দিন হযরত উম্মে সুলাইত (রাঃ) আমাদের জন্য মশক বহন করিয়া আনিতেন। (অথবা বর্ণিত শব্দের অর্থ সিলাই করিতেন ।) অংশগ্রহণ আবু দাউদ শরীফে এই রেওয়ায়াত বর্ণিত হইয়াছে যে, হযরত হাশরাজ ইবনে যিয়াদের দাদী (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত খাইবারের যুদ্ধে মহিলারাও গিয়াছিলেন। উক্ত হাদীসে ইহাও বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে এই যুদ্ধে যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করিয়াছিলেন যে, তাহারা কি উদ্দেশ্যে যাইতেছে। মহিলারা বলিলেন, আমরা এই উদ্দেশ্যে যাইতেছি যে, আমরা পশম দ্বারা রশি প্রস্তুত করিয়া ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৩৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।