Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩৪৬ হায়াতৃস্‌ সাহাবাহ্‌ রোঃ) লইয়া যাইতেন। এই সমস্ত মহিলারা পানি পান করাইতেন এবং আহতদের শুশ্রাধা করিতেন। ইমাম তিরমিধী (রহঃ) এই হাদীসকে ছহী হাদীস বলিয়াছেন। বোখারীর রেওয়ায়াতে আছে যে, হযরত রুবাঈয়ে” বিনতে মুআব্বিয রোঃ) বলেন, আমরা মহিলারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যুদ্ধে যাইতাম। আমরা পানি পান করাইতাম, আহতদের শুশ্রধা করিতাম,শহীদগণকে (ময়দান হইতে উঠাইয়া) ফেরৎ আনিতাম। বোখারীর অপর এক রেওয়ায়াতে আছে, হযরত রুবাঈয়ে' রোঃ) বলেন, আমরা মহিলারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যুদ্ধে যাইয়া লোকদেরকে পানি পান করাইতাম এবং তাহাদের খেদমত করিতাম, শহীদ ও আহতদেরকে (মদীনার নিকটবতী স্থানে যুদ্ধ হইলে) মদীনায় ফেরৎ আনিতাম। মুসনাদে আহমাদ, মুসলিম শরীফ ও ইবনে মাজাহ শরীফে বর্ণিত আছে যে, হযরত উম্মে আতিয়্যাহ আনসারী (রাঃ) বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাতটি যুদ্ধে €শগ্রহণ করিয়াছি। (লোকজন যুদ্ধের ময়দানে চলিয়া যাওয়ার পর) আমি পিছনে তাহাদের অবস্থানস্থলে থাকিয়া তাহাদের জন্য খানা পাকাইতাম, আহতদের ওষধ লাগাইতাম এবং অসুস্থদের খেদমত করিতাম। হযরত লায়লা গিফারিয়াহ রোঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যুদ্ধে যাইয়া আহতদের সেবা-শুশ্রাষা করিতাম! হযরত আনাস (রাঃ) বলেন, ওহদের যুদ্ধের দিন মুসলমানদের পরাজয় হইল এবং তাহারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বিচ্ছিন্ন হইয়া গেলেন। আমি হযরত আয়েশা বিনতে আবু বকর (রোঃ) ও হযরত উম্মে সুলাইম (রাঃ)কে দেখিয়াছি যে, উভয়ে এমনভাবে চাদর উপরে উঠাইয়া লইয়াছেন যে, আমি তাহাদের পায়ের অলংকার ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।