Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩৪৫ বিনতে মিলহান (রাঃ) আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ তায়ালার নিকট দোয়া করুন, যেন আমাকেও তাহাদের মধ্যে শামিল করিয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিলেন, আয় আল্লাহ, ইহাকে তাহাদের মধ্যে শামিল করিয়া দিন। তিনি পুনরায় আরাম করিলেন এবং মুচকি হাসিয়া জাগ্রত হইলেন। হযরত বিনতে মিলহান (রাঃ) পুনরায় একই প্রশ্ন করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একই উত্তর দিলেন যে, এইবার স্বপ্নে পূর্বের ন্যায় আমার উম্মতের অপর এক জামাতের অবস্থা দেখিলাম)। হযরত বিনতে মিলহান (রাঃ) আরজ করিলেন, আল্লাহ তায়ালার নিকট দোয়া করিয়া দিন, যেন আমাকে এই জামাতেও শামিল করিয়া দেন। তিনি বলিলেন, তুমি প্রথম জামাতে শামিল থাকিবে, দ্বিতীয় জামাতে নয়। হযরত আনাস রোঃ) বলেন, হযরত ওবাদাহ ইবনে সামেত (রাঃ)এর সহিত হযরত বিনতে মিলহান রোঃ)এর বিবাহ হইল (এবং তাহার সহিত জামাতে গেলেন) এবং হেষরত মুআবিয়া (রাঃ)এর স্ত্রী) হযরত বিনতে কুরাযাহ (রোঃ)এর সঙ্গে সমুদ্র সফর করিলেন। ফিরিবার পথে নিজ সওয়ারী জানোয়ারের উপর আরোহণ করার সময় উহা লাফাইয়া উঠিল আর তিনি নিচে পড়িয়া গেলেন এবং সেখানেই (অর্থাৎ সাইপ্রাস দ্বীপে) তাহার ইন্তেকাল হইল। আল্লাহর রাস্তায় মহিলাদের খেদমত করা হযরত উম্মে সুলাইম রোঃ) বলেন, আনসারী মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যুদ্ধে যাইতেন, তাহারা অসুস্থদেরকে পানি পান করাইতেন এবং আহতদের শুশ্রাষা করিতেন। (তোবারানী) ইমাম মুসলিম ও তিরমিযী (রহঃ) বর্ণনা করিয়াছেন, হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সুলাইম (রাঃ)সহ কতিপয় আনসারী মহিলাদেরকে যুদ্ধের সফরে সঙ্গে ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৩৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।