Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩৪৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) গেল। উক্ত মহিলা বলিতে লাগিল, হে আমার রবব, যে ব্যক্তি তোমার রাস্তায় বাহির হয় তুমি তাহার সর্ববিষয়ে হেফাজতের দায়িত্ব লইয়াছ। (তোমার রাস্তায় যাওয়ার পর) আমার একটি বকরী ও আমার কাপড় বুনার শলাকা হারাইয়া গিয়াছে। আমি আমার বকরী ও শলাকার ব্যাপারে তোমাকে কসম দিতেছি (যে, আমাকে উহা ফিরাইয়া দাও ।) বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তুফাওয়া গোত্রীয় লোকটির নিকট উক্ত মহিলার আপন রবের নিকট দোয়ার কথা বর্ণনা করিতে লাগিলেন যে, সে কিরূপ জোশ ও আবেগের সহিত আপন রবের নিকট দোয়া করিতেছিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সেই মহিলা তাহার সেই বকরী ও উহার সহিত আরো একটি বকরী এবং তাহার সেই শলাকা ও উহার সহিত আরো একটি শলাকা (আল্লাহ তায়ালার গায়েবী ভাণ্ডার হইতে) পাইয়া গেল। এই সেই মহিলা । তৃমি ইচ্ছা করিলে তাহাকে যাইয়া জিজ্ঞাসা করিতে পার। তুফাওয়া গোত্রীয় লোকটি বলিল, না, (জিজ্ঞাসা করার প্রয়োজন নাই) আমি আপনার বর্ণনাকেই সত্য মানিয়া লইতেছি। (আপনার কথার উপর আমার পূর্ণ বিশ্বাস রহিয়াছে।) হযরত উন্মে হারাম রোঃ)এর ইমাম বোখারী রেহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উল্মে হারাম বিনতে মিলহান রোঃ)এর ঘরে গেলেন এবং সেখানে হেলান দিয়া ঘুমাইয়া পড়িলেন। তারপর মুচকি হাসিয়া জাগ্রত হইলেন। হযরত উম্মে হারাম রোঃ) জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কেন হাসিতেছেন? তিনি বলিলেন, (আমি স্বপ্নে দেখিয়াছি যে,) আমার এমন হইবে যেমন বাদশাহগণ সিংহাসনের উপর (িপবিষ্ট) থাকে। হযরত ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।