Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩৪৩ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও গনীমতের মাল হইতে কিছু অংশ দান করিলেন। আর এই হার যাহা তোমরা আমার গলায় দেখিতেছ ইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দান করিয়াছিলেন এবং নিজ হাতে আমার গলায় পরাইয়া দিয়াছিলেন। আল্লাহর কসম, এই হার কখনও আমার শরীর হইতে পৃথক হইবে না। তাহার মৃত্যু পর্যন্ত সেই হার তাহার গলায় ছিল। তারপর তিনি [মৃত্যুর সময়) অসিয়ত করিলেন, যেন এই হার তাহার সহিত কবরে দাফন করা হয়৷ তিনি যখনই হায়েজ হইতে পাক হওয়ার জন্য গোসল করিতেন গোসলের পানিতে অবশ্যই লবণ মিশাইয়া লইতেন এবং মৃত্যুর সময় এই অসিয়ত করিলেন যে, তাহার গোসলের পানিতে যেন অবশ্যই লবণ মিশ্রিত করা হয়। বিদায়াহ) অপর এক মহিলার আল্লাহর রাস্তায় গমন করা হুমাইদ ইবনে হেলাল (রাঃ) বলেন, তৃফাওয়া গোত্রের এক ব্যক্তি আমাদের এলাকা দিয়া যাতায়াত করিত। উক্ত ব্যক্তি যাতায়াতের পথে) আমাদের গোত্রে সাক্ষাৎ করিত এবং গোত্রের লোকদেরকে বিভিন্ন হাদীস শুনাইত। একবার সে বলিল, আমি একবার ব্যবসায়ী কাফেলার সহিত মদীনায় শিয়াছি। সেখানে আমরা সামানপত্র বিক্রয় করিলাম। তারপর আমার মনে আসিল যে, আমি এই ব্যক্তি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইব এবং তাহার অবস্থা জানিয়া আমার পিছনে যাহারা (এলাকায়) রহিয়া গিয়াছে তাহাদেরকে যাইয়া শুনাইব। আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম তখন তিনি আমাকে একটি ঘর দেখাইয়া বলিলেন, এই ঘরে একজন মহিলা বাস করিত। সে মুসলমানদের সহিত এক জেহাদে গেল এবং ঘরে বারটি বকরী ও কাপড় বুনার একটি শলাকা যাহা দ্বারা সে কাপড় বুনার কাজ করিত, রাখিয়া গেল। তাহার একটি বকরী ও সেই শলাকা হারাইয়া ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।