Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩৪২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) কসম, আমি চাই যে, আল্লাহ আমাকে ক্ষমা করুন। অতঃপর হযরত মেসতাহ (রোঃ)কে যে খরচ দিতেন তাহা পুনরায় দিতে আরম্ভ করিলেন এবং বলিলেন, আল্লাহর কসম, আমি কখনও তাহার খরচ বন্ধ করিব না। এক মহিলার আল্লাহর রাস্তায় গমন করা বনু গিফার গোত্রের একজন মহিলা বলেন, আমি বনু গিফার গোত্রের মহিলাদের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। তিনি খাইবারের যুদ্ধে যাইতেছিলেন। আমরা আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমরাও আপনার সহিত এই সফরে যাইতে চাই। আমরা আহতদের সেবা শুশ্রাা করিব এবং সাধ্যানুসারে মুসলমানদের সাহায্য করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ বরকত দান করুন, চল। অতএব আমরা তীহার সহিত গেলাম। মহিলা বলেন, আমি অল্পবয়স্কা কিশোরী ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাঁহার উটের পিছনে হাওদার থলিতে বসাইয়া লইলেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হওয়ার সামান্য পূর্বে নীচে নামিলেন এবৎ উট বসাইবার পর আমিও হাওদার থলি হইতে নামিয়া পড়িলাম। হঠাৎ দেখিলাম থলিতে আমার রক্ত লাগিয়া রহিয়াছে। আর ইহা আমার প্রথম হায়েজ ছিল। আমি লজ্জায় জড়সড় হইয়া উটের নিকট চলিয়া গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই অবস্থা ও রক্তের দাগ দেখিয়া বলিলেন, তোমার কি হইয়াছে? তোমার সম্ভবতঃ হায়েজ হইয়াছে । আমি বলিলাম, জি হী। তিনি বলিলেন, তোমার অবস্থা ঠিক করিয়া লও। একটি পাত্রে পানি লইয়া উহাতে কিছু লবণ মিশাইয়া লইও | তারপর হাওদার থলিতে যেখানে রক্ত লাগিয়াছে উহাকে ধুইয়া নিজের জায়গায় বসিয়া যাও। ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।