Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩৪০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ঢাকিয়া দেওয়া হইল এবং মাথার নীচে একটি চামড়ার বালিশ দেওয়া হইল। আমি (ওহী নাধিল হওয়ার) এই দৃশ্য দেখিয়া মোটেও ঘাবড়াই. নাই এবং চিন্তিতও হই নাই। কেননা আমার এই আত্মবিশ্বাস ছিল যে, আমি নির্দোষ এবং আল্লাহ তায়ালা আমার উপর জুলুম করিবেন না। আয়েশার প্রাণ রহিয়াছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাষিল হওয়ার অবস্থা এখনও কাটে নাই, কিন্তু আমার মনে হইল যেন এই আশংকায় তাহাদের প্রাণ বাহির হইয়া যাইবে যে, আল্লাহর পক্ষ হইতে লোকদের কথার সত্যতা না নাধিল হইয়া যায়। হযরত আয়েশা রোঃ) বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হইতে ওহী নাধিল হওয়ার অবস্থা কাটিয়া গেল এবং তিনি উঠিয়া বসিলেন। শীতের মৌসুম হওয়া সত্বেও তাহার তিনি চেহারা মোবারক হইতে ঘাম মুছিতে মুছিতে বলিলেন, হে আয়েশা, তুমি সুসংবাদ গ্রহণ কর, আল্লাহ তায়ালা তোমার পবিত্রতা নাধিল করিয়া দিয়াছেন। আমি বলিলাম, আলহামদুলিল্লাহ ! নিকট গেলেন এবং লোকদের উদ্দেশ্যে খোতবা দিলেন এবং এই ব্যাপারে যাহা কিছু আল্লাহ তায়ালা নাযিল করিয়াছেন তাহা লোকদেরকে তেলাওয়াত করিয়া শুনাইলেন। ইহার পর তিনি হযরত মেসতাহ ইবনে আসাসাহ (রাঃ), হযরত হাসসান ইবনে সাবেত রোঃ) ও হযরত হামনা বিনতে জাহাস (রাঃ)কে শাস্তি প্রদানের হুকুম দিলেন এবং তাহাদিগকে শাস্তি দেওয়া হইল। কারণ ইহারা এই অশ্রীল কথা প্রচারে অংশগ্রহণ করিয়াছিলেন। (বিদায়াহ) ইমাম আহমদ (রহঃ) এই হাদীসকে অনেক দীর্ঘাকারে বর্ণনা করিয়াছেন। উক্ত হাদীসে ইহাও বর্ণিত হইয়াছে যে, রোসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পবিত্রতা সম্পর্কিত আয়াত পড়িয়া ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৩৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।