হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ৩৩ আমরা তাহা একেবারেই অপছন্দ করিব না। যুদ্ধের সময় আমরা অত্যন্ত ধের্যের পরিচয় দিয়া থাকি এবং দুশমনের মোকাবিলায় আমরা খাঁটি যোদ্ধা হিসাবে সুপরিচিত। হয়ত আল্লাহ তায়ালা আপনাকে আমাদের দ্বারা এমন কাজ করাইয়া দেখাইবেন যাহাতে আপনার চক্ষু জুড়াইয়া যাইবে। আল্লাহ তায়ালা বরকত দান করুন, আপনি চলুন। বর্ণনাকারী বলেন, হযরত সান্দ রোঃ)এর কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হইলেন এবং তাহার মন সতেজ হইয়া উঠিল। অতঃপর তিনি বলিলেন, চল এবং সুসংবাদ গ্রহণ কর। আল্লাহ তায়ালা আমার সহিত (আবু সুফিয়ানের কাফেলা ও কোরাইশ বাহিনী, এই) দুই দলের মধ্য হইতে যে কোন একটির ওয়াদা করিয়াছেন। আল্লাহর কসম, আমি যেন এখনই কাফেরদের ধরাশায়ী হইবার স্থানগুলি দেখিতে পাইতেছি। (বিদায়াহ) হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বাছবাছ রোঃ)কে আবু সুফিয়ানের কাফেলার গতিবিধি সম্পর্কে জানিবার জন্য গুপ্তচর হিসাবে প্রেরণ করিলেন। হযরত বাছবাছ (রাঃ) যখন সংবাদ লইয়া তাঁহার নিকট ফিরিয়া আসিলেন তখন ঘরের ভিতর আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কেহ ছিল না। বর্ণনাকারী বলেন, হযরত আনাস রোঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্য হইতে কাহারো ঘরে উপস্থিত থাকার কথা উল্লেখ করিয়াছেন বলিয়া আমার জানা নাই। হযরত বাছবাছ রোঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেলার ব্যাপারে সংগৃহীত সংবাদ জানাইলেন। তিনি ঘর হইতে বাহির হইয়া আসিয়া সাহাবা (রাঃ)দেরকে বলিলেন, আমরা একটি কাফেলার সন্ধানে চলিয়াছি। অতএব যাহার সাওয়ারী বা বাহন উপস্থিত আছে সে: আমাদের সহিত নিজ সাওয়ারীতে আরোহন করুক! কেহ কেহ আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি চাহিতে ' লাগিল যে, আমাদের সাওয়ারী মদীনার উচু এলাকায় রহিয়াছে আমরা ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।