Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩৩৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) দিয়া বলিতাম যে, আটাগুলি দেখিবেন, কিন্তু তিনি বে-খেয়ালে ঘুমাইয়া পড়িতেন আর বকরী আসিয়া আটা খাইয়া ফেলিত। এই ঘটনার পর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসিলেন। আমার পিতামাতা ও আমার নিকট বসিয়াছিলেন। একজন আনসারী মহিলাও সেখানে ছিলেন। আমিও কাঁদিতেছিলাম, আর সেই মহিলাও কীঁদিতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিলেন এবং আল্লাহ তায়ালার হামদ ও সানা করার পর বলিলেন, হে আয়েশা, লোকেরা যে সকল কথা আলোচনা করিতেছে তাহা তোমার নিকট পৌছিয়াছে। অতএব তৃমি আল্লাহকে ভয় কর, এবং লোকেরা যাহা বলিতেছে, যদি সত্যই তোমার দ্বারা কোন খারাপ কাজ হইয়া থাকে তবে তুমি আল্লাহর নিকট তওবা করিয়া লও, কারণ আল্লাহ তায়ালা তাহার বান্দাদের তওবা কবুল করেন। হযরত আয়েশা রোঃ) বলেন, আল্লাহর কসম, তাঁহার এই কথার সঙ্গে সঙ্গে আমার অশ্রু একেবারেই বন্ধ হইয়া গেল। ইহার পর এক ফোটাও অশ্রু ঝরিল না। আমি কিছুক্ষণ অপেক্ষা করিলাম, যাহাতে আমার পিতামাতা আমার পক্ষ হইতে কোন উত্তর দেন। কিন্তু তাহারা উভয়ে কিছু বলিলেন না। আল্লাহর কসম, আমি নিজের ব্যাপারে এত উচা ধারণা করি নাই যে, আমার ব্যাপারে আল্লাহ তায়ালা ভিন্নভাবে কোন আয়াত নাষিল করিবেন যাহার তেলাওয়াত হইতে থাকিবে এবং নামাযে পড়া হইতে থাকিবে! কিন্তু আমার এতটুকু আশা ছিল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ত এমন কোন স্বপ্ন দেখিবেন যাহা দ্বারা আল্লাহ তায়ালা আমাকে এই অপবাদ হইতে মুক্ত করিবেন। কেননা আল্লাহ তায়ালা তো জানেন, আমি এই অপবাদ হইতে একেবারেই পাকপবিত্র। আমি নিজেকে ইহা হইতে অতি নগণ্য মনে করিতাম যে, আমার ব্যাপারে কোরআন নাযিল হইবে। আমি যখন দেখিলাম যে, আমার পিতামাতা কোন জবাব দিতেছেন না তখন আমি তাহাদিগকে বলিলাম, আপনারা উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৩৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।