Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩৩৭ আছে যে, তাহারা খাযরাজ গোত্রীয়। যদি তাহারা তোমার গোত্রের হইত তবে তুমি এমন কথা কখনও বলিতে না। হযরত উসাইদ ইবনে হুযাইর (রাঃ) বলিলেন, আল্লাহর কসম, তুমি ভুল বলিতেছ। তুমি নিজে মুনযফিক, মুনাফিকদের পক্ষ হইয়া ঝগড়া করিতেছ। এই কথার উপর লোকেরা পরস্পর একে অপরের বিরুদ্ধে দাঁড়াইয়া গেল এবং আওস ও খাযরাজ উভয় গোত্রের মধ্যে লড়াই আরম্ত হওয়ার উপক্রম হইল। কিন্তু লোকেরা আপোষ করাইয়া দিল) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার হইতে নামিয়া আমার নিকট আসিলেন। এই ব্যাপারে কোন ওহী নাধিল হইতেছিল না বিধায় তিনি হযরত আলী রোঃ) ও হযরত উসামা (রাঃ)কে ডাকিয়া তাহাদের সহিত নিজ পরিবার অর্থাৎ হযরত আয়েশা)কে ত্যাগ করার ব্যাপারে পরামর্শ চাহিলেন। হযরত উসামা (রোঃ) তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে প্রশংসা ও ভাল কথাই বলিলেন এবং বলিলেন, ইয়া রাস্লাল্লাহ! আপনি নিজ পরিবারকে রাখুন, কেননা আমরা সর্বদা তাহাদের নিকট হইতে ভাল ও কল্যাণই দেখিয়া আসিতেছি। আর এই সমস্ত অপবাদ সবই মিথ্যা ও বানোয়াট। হযরত আলী রোঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! মহিলা অনেক রহিয়াছে। আপনি তাহার স্থলে অন্য কাহাকেও গ্রহণ করিতে পারেন। আর আপনি বাদীকে জিজ্ঞাসা করুন, সে আপনাকে সত্য কথা বলিয়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বারীরাহ (রাঃ)কে জিজ্ঞাসা করার জন্য ডাকিলেন। হযরত আয়েশা (রাঃ) বলেন, হযরত আলী (রাঃ) উঠিয়া হযরত বারীরাহ রোঃ)কে খুব মারধর করিলেন এবং বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সত্য কথা বল। হযরত বারীরাহ (রাঃ) বলিলেন, আল্লাহর কসম, তাহার (অর্থাৎ হযরত আয়েশা রোঃ)এর) ব্যাপারে আমার ভাল ছাড়া কিছুই জানা নাই। আমি তাহার মধ্যে একটি বিষয় ব্যতীত আর কোন দৌষণীয় জিনিস দেখি না। আর তাহা এই যে, আমি তাহাকে আটা খামীর করিয়া ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৩৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।