Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩৩৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) করিয়াছে। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকই এই অপবাদ দেওয়া ও রটানোর মধ্যে সবচেয়ে বেশী অংশগ্রহণ করিয়াছে। তাহার সহিত খাযরাজ গোত্রের কিছু লোক, হযরত মেসতাহ রোঃ) ও হযরত হামনা বিনতে জাহাশ রোঃ)ও এই কাজে সহায়তা করিয়াছেন। হযরত হামনা (রাঃ)এর এই কাজে অংশগ্রহণের কারণ এই ছিল যে, তাহার বোন হযরত যায়নাব বিনতে জাহাশ রোঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী ছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রীগণের মধ্যে একমাত্র হযরত যায়নাব রোঃ)ই তীহার নিকট মর্যাদার দিক দিয়া আমার সমকক্ষতার দাবী রাখিতেন। আল্লাহ তায়ালা তাহাকে তো তাহার দ্বীনদারীর কারণে হেফাজত করিয়াছেন। এইজন্য তিনি আমার ব্যাপারে ভাল কথাই বলিয়াছেন। কিন্তু হযরত হামনা (রাঃ) নিজের বোনের কারণে আমার বিরোধিতা করিতে যাইয়া এই সমস্ত অপবাদের কথা রটাইয়াছেন। আর এই কারণে তিনি গুনাহগার হইয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পূর্বোল্লেখিত কথা বলিলেন, তখন হযরত উসাইদ ইবনে হুযাইর (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! যদি এই অপবাদ দানকারীগণ আমাদের আওস গোত্রের হইয়া থাকে তবে আপনাকে কিছুই করিতে হইবে না, আমরাই আপনার পক্ষ হইতে তাহাদিগকে যাহা করিবার করিব। আর যদি তাহারা আমাদের খাযরাজী ভাইদের মধ্য হইতে হইয়া থাকে তবে আপনি তাহাদের ব্যাপারে আমাদিগকে যাহা হুকুম করিবেন আমরা তাহা পালন করিব। আল্লাহর কসম, তাহাদের তো গর্দান উড়াইয়া দেওয়া উচিত। এই কথার পর হযরত সা'দ ইবনে ওবাদাহ রোঃ) দাঁড়াইয়া গেলেন। ইতিপূর্বে তাহাকে নেকলোক বলিয়া মনে করা হইত। তিনি বলিলেন, আল্লাহর কসম, .তুমি ভুল করিয়াছ। তাহাদের গর্দান উড়ানো যাইবে না। আল্লাহর কসম, তুমি এই কথা শুধু এইজন্য বলিয়াছ যে, তোমার জানা ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।