Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতৃস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩৩৫ যুদ্ধে শরীক এরূপ একজন মুহাজির সম্পর্কে খুবই খারাপ কথা বলিয়াছেন। হযরত উম্মে মেসতাহ (রাঃ) বলিলেন, হে আবু বকরের মেয়ে, তোমার নিকট কি এখনো কোন খবর পৌছে নাই? আমি বলিলাম, কি ধরনের খবর? উত্তরে তিনি অপবাদ রটনাকারীদের সম্পূর্ণ ঘটনা শুনাইলেন। আমি বলিলাম, এমন কথা কি তাহারা প্রচার করিয়াছে? তিনি বলিলেন, হাঁ, আল্লাহর কসম, তাহারা এই কথা প্রচার করিয়াছে। হযরত আয়েশা (রাঃ) বলেন, আল্লাহর কসম, এই কথা শুনার পর আমার এমন অবস্থা হইল যে, আমি আর প্রয়োজন সারিতে পারিলাম না এবং ফিরিয়া আসিলাম। আল্লাহর কসম, তারপর হইতে আমি কীদিতে থাকিলাম এবং আমার মনে হইল অধিক কান্নাকাটির কারণে আমার কলিজা ফাটিয়া যাইবে । আমি আমার মাকে বলিলাম, আল্লাহ তায়ালা আপনাকে মাফ করুন, লোকেরা এত কথা রটাইল আর আপনি আমাকে কিছুই বলিলেন না। তিনি বলিলেন, হে আমার বেটি, তৃূমি এত অস্থির হইও না, আল্লাহর কসম, যখন কাহারো কোন সুন্দরী স্ত্রী থাকে আর সে ব্যক্তি তাহাকে মহববতও করে এবং সেই স্দ্রীর অপরাপর সতীনও থাকে এমতাবস্থায় সতীনগণ এবং অন্যান্য লোকেরা তাহার দোষতক্রটি বেশী করিয়া বলিয়া থাকে। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মধ্যে দাঁড়াইয়া খোতবা দিলেন অথচ আমি এই ব্যাপারে কিছুই জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিয়া বলিলেন, হে লোকসকল, ইহাদের কি হইল যে, তাহারা আমাকে আমার পরিবারের ব্যাপারে কষ্ট দিতেছে? এবং তাহাদের উপর অন্যায়ভাবে অপবাদ দিতেছে? আল্লাহর কসম, আমি তো সর্বদা আমার পরিবারকে ভালই দেখিয়া আসিতেছি এবং যে ব্যক্তি সম্পর্কে অপবাদ দিতেছে তাহাকেও ভালই দেখিয়া আসিতেছি। যখনই সে আমার ঘরে প্রবেশ করিয়াছে আমার সঙ্গে প্রবেশ ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।