Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩৩৪ হায়াতুস্‌ সাহাবা২ (15) আলোচনা চলিতেছিল উহার কোন কথাই আমার নিকট পৌছিতে পারে নাই। অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার পিতামাতার নিকট সমস্ত কথাই পৌছিয়াছিল। কিন্তু তাহারা কেহ কোন কথাই আমাকে বলেন নাই। তবে আমি এতটুকু লক্ষ্য করিয়াছিলাম যে, আমার সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেকার সেই শনেহভরা আচরণ নাই। আমি যখন অসুস্থ হইতাম তখন তিনি আমার সহিত অত্যন্ত দয়ামায়া ও স্েহভরা আচরণ করিতেন। আমার এই অসুস্থতায় তিনি এই ধরনের কোন আচরণ করেন নাই। তাহার এইরূপ আচরণে আমার মনে খটকা লাগিয়াছিল। তিনি যখন ঘরে আসিতেন এবং আমার নিকট আসিয়া আমার মাকে আমার সেবা-শুশ্রাষায় মশগুল দেখিতেন তখন শুধু এইটুকু বলিতেন, সে কেমন আছে? ইহার বেশী কিছুই বলিতেন না। তাহার এইরূপ বিমুখতায় আমার মনে দুঃখ হইল এবং আমি আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি অনুমতি দিলে আমি আমার মায়ের ঘরে যাইয়া থাকিতে পারি, তিনি আমার শুশ্রষাও করিতে পারিবেন। তিনি বলিলেন, কোন অসুবিধা নাই, যাইতে পার। আমি আমার মায়ের নিকট চলিয়া গেলাম এবং মদীনায় যাহা চলিতেছিল তাহা আমি কিছুই জানিতে পারি নাই। বিশদিনেরও বেশী অতিবাহিত হওয়ার পর আমি সুস্থ হইলাম। কিন্তু তখনও অনেক দুর্বল ছিলাম। আমরা আরবরা অনারবদের মত ঘরের ভিতর পায়খানা বানাইতাম না বরং ঘরে পায়খানা বানানোকে খারাপ জানিতাম ও অপছন্দ করিতাম। প্রয়োজন সারিবার জন্য আমরা মদীনার বাহিরে ময়দানে যাইতাম। মহিলারা রাত্রিবেলায় তাহাদের প্রয়োজন সারিত। উম্মে মেসতাহ বিনতে আবু রুহম ইবনে আবদুল মুত্তালিব রোঃ)ও ছিলেন। আল্লাহর কসম, তিনি আমার সহিত চলিতেছিলেন হঠাৎ চাদরে পা জড়াইয়া তিনি পড়িয়া গেলেন। পড়িয়া যাইয়া তিনি বলিলেন, মেসতাহ ধবংস হউক। আমি বলিলাম, আল্লাহর কসম, আপনি বদর ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৩৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।