হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৩৩ গিয়াছিল। আমি শরীরে চাদর জড়াইয়া সেখানেই শুইয়া পড়িলাম। আমার পূর্ণ বিশ্বাস ছিল যে, যখন আমাকে পাওয়া যাইবে না তখন আমাকে তালাশ করার জন্য লোকজন এখানে ফিরিয়া আসিবে। আল্লাহর কসম, আমি শুইয়া ছিলাম এমতাবস্থায় হযরত সফওয়ান ইবনে মুআত্তাল (রাঃ) আমার পাশ দিয়া অতিক্রম করিলেন। তিনি নিজের কোন প্রয়োজনে বাহিনী হইতে পিছনে রহিয়া গিয়াছিলেন। এই কারণে তিনি সেই রাত্রি বাহিনীর সহিত যাপন করেন নাই। তিনি যখন আমাকে দেখিলেন তখন আসিয়া আমার নিকট দীড়াইয়া গেলেন। আর যেহেতু পর্দার হুকুম নাযিল হওয়ার পূর্বে তিনি আমাকে দেখিয়াছিলেন সেহেতু আমাকে দেখিয়া (চিনিতে পারিলেন এবং) বলিলেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।” এ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী। অথচ আমি কাপড় আবৃত ছিলাম! হযরত সফওয়ান (রাঃ) বলিলেন, আল্লাহ তায়ালা আপনার উপর রহম করুন, আপনি কিভাবে পিছনে রহিয়া গেলেন? হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি তাহার কথার কোন উত্তর দেই নাই। তারপর তিনি উট আমার নিকটে আনিয়া বলিলেন, ইহার উপর উঠিয়া বসুন এবং নিজে আমার নিকট হইতে দূরে সরিয়া গেলেন। আমি উহাতে আরোহণ করিয়া বসিলে তিনি উটের লাগাম ধরিয়া লোকদের তালাশে দ্রুত চলিতে আরন্ত করিলেন। সকাল পর্যন্ত আমরা লোকদের নিকট পৌছিতে পারি নাই। লোকেরাও আমার অনুপস্থিতি জানিতে পারে নাই। তাহারা এক জায়গায় থামিলেন। তাহাদের সেখানে অবস্থান করার পর হযরত সফওয়ান রোঃ) আমাকে লইয়া সেখানে পৌছিলেন। ইহার পর অপবাদ রটনাকারীরা যাহা রটাইবার তাহা রটাইতে আরন্ত করিল। সমস্ত বাহিনীর মধ্যে এক নাই। তারপর আমরা মদীনায় আসিলাম। মদীনায় পৌছার পরপরই আমি অত্যন্ত কঠিনভাবে রোগাক্রান্ত হইয়া পড়িলাম। লোকদের মধ্যে যে সমস্ত ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।