৩৩২ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ওয়াসাল্লামের সঙ্গে যাওয়ার ব্যাপারে আমার নাম আসিল। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে আমাকে সঙ্গে লইয়া গেলেন। তখনকার যুগে মেয়েরা জীবন চলে মত খুব সামান্য আহার করিত, যে কারণে শরীরে গোশত কম হইত এবং শরীর হালকা হইত। সফরে যখন লোকেরা আমার উটের পিঠে হাওদা বাধার জন্য আসিত তখন আমি হাওদায় উঠিয়া বসিয়া যাইতাম। তারপর যাহারা হাওদা ঝীধিবে তাহারা আসিয়া হাওদার নিচে ধরিয়া আমাকে সহ উটের পিঠে উঠাইয়া রাখিত এবং রশি দ্বারা হাওদা বাঁধিয়া দিত] হাওদা বাধার পর উটের লাগাম ধরিয়া চলিতে আরম্ত করিত। এই সফর শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিবার পথে মদীনার নিকটবতাঁ একটি স্থানে অবতরণ করিলেন। রাত্রের কিছু অংশ সেখানে কাটাইয়া লোকদের মধ্যে রওয়ানা হওয়ার ঘোষণা দিলেন। লোকজন রওয়ানা হইয়া গেল। আমি তখন প্রয়োজন সারিবার জন্য বাহিরে গিয়াছিলাম। আমার গলায় ইয়ামানের যাফার (শহর)এর তৈরী একটি প্লুতির মালা ছিল। প্রয়োজন সারিয়া উঠার সময় সেই মালা আমার অজান্তে গলা হইতে খুলিয়া পড়িয়া গেল। হাওদার নিকট পৌছিয়া গলায় মালা তালাশ করিয়া দেখিলাম তাহা নাই। ইতিমধ্যে লোকজন রওয়ানা হইতে আরম্ভ করিয়াছে। আমি যেখানে গিয়াছিলাম সেখানে যাইয়া উহা তালাশ করিলাম এবং পাইয়া গেলাম। এইদিকে যাহারা আমার হাওদা বাধিত তাহারা নিজেদের হাওদা বাঁধিয়া (আমার হাওদা বাঁধিতে আসিল এবং) আমার মালা তালাশ করিতে যাওয়ার পর আসিল। নিয়মানুসারে তাহারা মনে করিল, আমি হাওদার ভিতর রহিয়াছি। অতএব তাহারা হাওদা উঠাইয়া উটের উপর বাঁধিয়া দিল। (আমার শরীর হালকা হওয়ার কারণে) হাওদার ভিতরে আমার না থাকার ব্যাপারে তাহারা মোটেও সন্দেহ করিল না। তারপর তাহারা উটের লাগাম টানিয়া লইয়া চলিয়া গেল। আমি যখন অবস্থানস্থলে ফিরিয়া আসিলাম তখন সেখানে কেহই ছিল না। সমস্ত লোকজন চলিয়া ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।