Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩৩১ রাকাত নামায পড়িতেন। হযরত জাবের রোঃ) হইতে বোখারীর অপর এক রেওয়ায়াতে আছে যে, তিনি বলেন, আমি এক সফরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আমরা যখন মদীনায় ফিরিয়া আসিলাম তখন তিনি আমাকে বলিলেন, মসজিদে যাইয়া দুইরাকাত নামায পড়িয়া আস। হযরত জাবের ইবনে আবদুল্লাহ রোঃ) হইতে বোখারী শরীফের অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় ফিরিয়া আসিলেন তখন একটি উট অথবা একটি গাভী জবাই করিলেন। হযরত মুআয রোঃ)এর রেওয়ায়াতে ইহাও বর্ণিত হইয়াছে যে, হযরত মুহারিব রোঃ) বলিয়াছেন, তিনি হযরত জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) হইতে শুনিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট হইতে একটি উট এক উকিয়া ও এক অথবা দুই দেরহামের বিনিময়ে খরিদ করিলেন। যখন তিনি সেরার কুয়ার নিকট পৌছিলেন তখন তাঁহার আদেশে একটি গাভী জবাই করা হইল এবং লোকেরা উহার গোশত খাইল। যখন তিনি মদীনায় পৌছিলেন তখন আমাকে মসজিদে যাইয়া দুই রাকাত নামায পড়িতে আদেশ করিলেন এবং আমাকে উটের দাম ওজন করিয়া দিলেন। বাহির হওয়া হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সফরে যাওয়ার এরাদা করিতেন তখন আপন স্ত্রাগণের মধ্যে লটারী করিতেন। লটারীতে যাহার নাম আসিত তাহাকে সফরে সঙ্গে লইয়া যাইতেন। বনু মুসতালিকের যুদ্ধের সফরেও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন অভ্যাস মোতাবেক স্ত্রীগণের মধ্যে লটারী করিলেন। লটারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৩৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।