Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩৩০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বৎসর রমযান মাসে বাহির হইলেন। তিনি রোযা অবস্থায় ছিলেন। পথে ঠিক দ্বিপ্রহরের সময় কুদাইদ নামক স্থানের নিকট দিয়া অতিক্রম করিলেন। লোকদের পিপাসা লাগিল। তাহারা পোনির তালাশে) ঘাড় উচা করিতে লাগিল এবং পিপাসায় কাতর হইয়া পড়িল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের এই অবস্থা দেখিয়া এক পেয়ালা পানি আনাইলেন এবং আপন হাতে উহা এমনভাবে ধারণ করিলেন যে, লোকেরা সকলেই সেই পেয়ালা দেখিতে পাইল। অতঃপর তিনি পানি পান করিলেন! (ইহা দেখিয়া) লোকেরাও পানি পান করিল। কোনযুল উম্মাল) লিপিবদ্ধ করা বোখারী শরীফে বর্ণিত আছে যে, হযরত ইবনে আব্বাস (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছেন, কোন পুরুষ যেন কোন নামাহরাম মহিলার সহিত নির্জনে সাক্ষাৎ না করে, আর না কোন মহিলা মাহরাম ব্যতীত সফর করে। এক ব্যক্তি দাঁড়াইয়া আরজ করিল, ইয়া রাসূলাল্লাহ! অমুক জেহাদে যাওয়ার জন্য আমার নাম লেখা হইয়াছে। এদিকে আমার স্ত্রী হজ্জ করিতে যাইতেছে। (অর্থাৎ এখন আমি কি করিবঃ জেহাদে যাইব, না স্ত্রীর সহিত হজ্জে যাইব?) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি নিজ স্ত্রীর সহিত হজ্জ করিতে যাও । জেহাদ হইতে ফিরিয়া নামায পড়া ও খানা খাওয়ানো বোখারী শরীফে বর্ণিত আছে যে, হযরত কাস্ব (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সফর হইতে চাশতের সময় ফিরিয়া আসিতেন তখন মসজিদে যাইতেন এবং বসার পূর্বে দুই ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।