Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতৃস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ৩২৯ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত দুই যুদ্ধে রমযান মাসে সফর করিয়াছি, এক যুদ্ধ বদরের, দ্বিতীয় মক্কা বিজয়ের এবং উভয় সফরে আমরা রোযা রাখি নাই। কোন্য) হযরত ইবনে আব্বাস রোঃ) বলেন, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবা তিনশত তেরজন ছিলেন। তন্মধ্যে মুহাজিরদের সংখ্যা ছিয়ান্তর ছিল। সতেরই রমযান শুক্রবার বদরে কাফেরদের পরাজয় ঘটিয়াছিল। (বিদায়াহ) ইমাম বাযযার (রহঃ)ও একই রেওয়ায়াত বর্ণনা করিয়াছেন, তবে উহাতে বর্ণিত হইয়াছে যে, বদরে সাহাবাদের সংখ্যা তিনশত দশের কিছু বেশী ছিল। তন্মধ্যে আনসারদের সংখ্যা দুইশত ছত্রিশ ছিল এবং সেদিন মুহাজিরদের ঝাণ্ডা হযরত আলী (রাঃ)এর হাতে ছিল। ইবনে ইসহাকের রেওয়ায়াতে আছে, হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সফরে রওয়ানা হইয়া গেলেন এবং হযরত আবু রুহুম কুলসুম ইবনে হুসাইন ইবনে ওতবা ইবনে খালাফ গিফারী (রাঃ)কে মদীনায় নিজের খলীফা বা নায়েব নিযুক্ত করিয়া গেলেন। রমযানের দশ তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর আরম্ভ করিলেন। তিনি নিজেও রোযা রাখিয়াছিলেন এবং তাহার সহিত সকলেই রোযা অবস্থায় ছিলেন। অতঃপর উসফান ও উমাজ নামক স্থানের মধ্যবর্তী কাদীদ নামক ঝর্ণার নিকট পৌছিয়া তিনি রোযা ভঙ্গ করিলেন। সেখান হইতে অগ্রসর হইয়া মাররায যাহরান নামক স্থানে যাইয়া অবস্থান করিলেন। তাঁহার সহিত দশ হাজার সাহাবা (রাঃ) ছিলেন । (বিদায়াহ) হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বৎসর (মক্কা বিজয়ের উদ্দেশ্যে) রমযান মাসে বাহির হইলেন এবং কাদীদ নামক স্থানে পৌছা পর্যন্ত রোযা রাখিলেন। (সেখানে পৌছিয়া রোযা ভঙ্গ করিলেন।) অপর এক রেওয়ায়াতে হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।