Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) পড়ে। আর আল্লাহর ইচ্ছা ছিল এই যে, আপন কালামের মাধ্যমে সত্যকে সত্যরপে প্রতিপন্ন করিয়া দেন এবং সেই কাফেরদের মূল কর্তন করিয়া দেন, যেন সত্যকে সত্যরূপে এবং অসত্যকে অসত্যরূপে প্রমাণিত করিয়া দেন, যদিও পাপীরা অসন্তুষ্ট হয়।” উমাবী তীহার মাগাযী গ্রন্থে উপরোক্ত বক্তব্যের পর হযরত সাশ্দ (রোঃ)এর এই কথাও উল্লেখ করিয়াছেন যে, আমাদের ধনসম্পদ হইতে যে পরিমাণ ইচ্ছা হয় আপনি গ্রহণ করুন এবং যে পরিমাণ ইচ্ছা হয় আমাদিগকে প্রদান করুন। আপনি আমাদিগকে যাহা প্রদান করিবেন তাহা অপেক্ষা যাহা গ্রহণ করিবেন উহাই আমাদের নিকট অধিক প্রিয় হইবে! আর আপনি যে কোন আদেশ করিবেন, আমাদের সর্ববিষয় উহার অধীন থাকিবে। অতএব আল্লাহর কসম, যদি আপনি সফর করিতে করিতে গুমদানের বার্ক নোমক স্থান) পর্যন্ত পৌঁছেন তবে আমরাও আপনার সহিত সেখান পর্যন্ত সফর করিব। ইবনে ইসহাকের বর্ণনায় হযরত সান্দ রোঃ)এর বক্তব্য এরূপ বর্ণিত হইয়াছে যে, হযরত সা্দ (রাঃ) বলিলেন, আল্লাহর কসম, মনে হইতেছে, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাদের রায় জানিতে চাহিতেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হী। হযরত সাশ্দ রোঃ) বলিলেন, আমরা আপনার উপর ঈমান আনয়ন করিয়াছি, আপনাকে সত্য বলিয়া স্বীকার করিয়াছি, এই সাক্ষ্য প্রদান করিয়াছি যে, আপনি যাহাকিছু লইয়া আসিয়াছেন উহাই সত্য। আমরা এই ব্যাপারে শুনিব ও মানিব বলিয়া আপনার সহিত অঙ্গীকারাবদ্ধ হইয়াছি। ইয়া রাসূলাল্লাহ, আপনার যাহা ইচ্ছা হয় করুন, আমরা আপনার সহিত আছি। সেই পাক যাতের কসম, যিনি আপনাকে দ্বৌনে) হক দিয়া প্রেরণ করিয়াছেন, আপনি যদি আমাদিগকে সমুদ্রের পারে লইয়া যান এবং উহাতে ঢূকিয়া পড়েন তবে আমরাও আপনার সহিত উহাতে ঢুকিয়া পড়িব। আমাদের এক ব্যক্তিও পিছনে থাকিবে না। আগামীকাল যদি আপনি আমাদিগকে লইয়া আমাদের দুশমনের সহিত যুদ্ধ করেন তবে ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।