৩২৮ , . হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) আমাদের সহিত গেলেন। যখন আমাদের বিদায় করিয়া ফিরিয়া যাইতে লাগিলেন তখন বলিলেন, তোমাদের দুইজনকে দেওয়ার মত এখন আমার নিকট কিছু নাই, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, যখন কোন জিনিসকে আল্লাহ তায়ালার সোপর্দ করা হয় তখন আল্লাহ তায়ালা উহার হেফাজত করেন। অতএব আমি তোমাদের দ্বীন, তোমাদের আমানতসমূহ ও তোমাদের আমলসমূহের পরিশেষকে আল্লাহ তায়ালার সোপর্দ করিতেছি। বোইহাকী) আগাইয়া আনা হযরত সায়েব ইবনে ইয়ামীদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুকের যুদ্ধ হইতে ফিরিয়া আসিতেছিলেন তখন লোকেরা তাহাকে আগাইয়া আনিতে গেল এবং আমিও ছোট ছোট ছেলেদের সহিত সানিয়্যাতুল ওদা" পর্যন্ত আগাইয়া যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানাইয়াছি। (আবু দাউদ) বাইহাকীর অপর এক রেওয়ায়াতে হযরত সায়েব ইবনে ইয়ামীদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুকের যুদ্ধ হইতে ফিরিয়া আসিলেন তখন লোকেরা তাহাকে স্বাগত জানাইবার জন্য সানিয়্যাতুল ওদা” পর্যন্ত আগাইয়া গেল। আমি বালক বয়সী ছিলাম। আমিও লোকদের সঙ্গে গিয়াছি এবং তাঁহাকে স্বাগত জানাইয়াছি। রমযান শরীফে আল্লাহর রাস্তায় যাওয়া হযরত ওমর (রাঃ) বলেন, আমরা রমযান মাসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বদরের যুদ্ধে ও মক্কা বিজয়ের সফরে গিয়াছি। অপর এক রেওয়ায়াতে আছে, হযরত ওমর রোঃ) বলেন, আমি ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।