Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩২৫ হইয়াছে। আল্লাহর উপর ভরসা করিয়া খরিদ কর এব আল্লাহর উপর ভরসা করিয়া ধার লও । কেহ জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ! আমরা আল্লাহর উপর ভরসা করিয়া কিভাবে খরিদ করিব এবং আল্লাহর উপর ভরসা করিয়া কিভাবে ধার লইব? তিনি বলিলেন, তুমি ধারদাতাকে এরূপ বল যে, এখন আমাকে ধার দাও, যখন গনীমতের মাল হইতে আমার অংশ পাইব তখন ধার শোধ করিয়া দিব। আর বিক্রেতাকে এরূপ বল যে, এখন আমার নিকট জিনিস বিক্রয় করিয়া দাও। আল্লাহ তায়ালা যখন আমাদিগকে বিজয় ও গনীমতের মাল দান করিবেন তখন উহার দাম পরিশোধ করিয়া দিব। যতদিন তোমাদের জেহাদ তরতাজা থাকিবে তোমরা কল্যাণের উপর থাকিবে। শেষ যামানায় লোকেরা জেহাদের ব্যাপারে সন্দেহ পোষণ করিতে আরম্ত করিবে, তোমরা সেই যামানায় জেহাদও করিও এবং জেহাদে আপন জানমাল খরচ করিও। কেননা সেদিন জেহাদ তরতাজা থাকিবে। (অর্থাৎ আজ যেমন আল্লাহ তায়ালার সাহায্য ও গনীমতের মাল লাভ করিতেছ সেদিনও তেমনি লাভ করিবে) ও তাহার সঙ্গে কিছুদূর হাঁটা হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (ইহুদী সর্দার কাস্ব ইবনে আশরাফকে কতল করার জন্য) সাহাবা (রাঃ)দেরকে রওয়ানা করিলেন তখন তিনি বিদায় জানাইবার জন্য) বাকী*য়ে গারকাদ পর্যস্ত তাহাদের সহিত হাঁটিয়া গেলেন। তারপর তিনি বলিলেন, আল্লাহর নাম লইয়া যাও (এবং এই দোয়া দিলেন) আয় আল্লাহ ইহাদিগকে সাহায্য করুন। হযরত মুহাম্মাদ ইবনে কাপ্ব কুরাযী (রাঃ) বলেন, একবার হযরত আবদুল্লাহ ইবনে ইয়ামীদ রোঃ)কে খাওয়ার দাওয়াত করা হইল। তিনি আসার পর বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৩২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।