Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩২৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) সওয়াল করাকে অপছন্দ করা হযরত নাফে" রেহঃ) বলেন, শক্ত-সামর্থ্যবান এক যুবক মসজিদে আসিল। তাহার হাতে লম্বা লম্বা তীর ছিল। সে বলিতেছিল, কে আছে আল্লাহর রাস্তায় যাওয়ার ব্যাপারে আমাকে সাহায্য করিবে? হযরত ওমর রোঃ) তাহাকে ডাকিলেন এবং লোকেরা তাহাকে হযরত ওমর (রাঃ)এর নিকট লইয়া আসিল। তিনি বলিলেন, মজুরির বিনিময়ে ক্ষেতে কাজ করার জন্য কে আমার নিকট হইতে এই ব্যক্তিকে লইবে? একজন আনসারী বলিল, আমীরুল মুমিনীন, আমি লইব। হযরত ওমর (রাঃ) বলিলেন, তাহাকে মাসিক কত বেতন দিবে? আনসারী বলিল, এই পরিমাণ দিব। হযরত ওমর (রাঃ) বলিলেন, তাহাকে লইয়া যাও। সেই যুবক আনসারীর ক্ষেতে কয়েক মাস কাজ করিল। তারপর হযরত ওমর রোঃ) সেই আনসারীকে জিজ্ঞাসা করিলেন, আমার সেই কাজের লোকটির কি হইল? আনসারী বলিল, আমীরুল মুমিনীন,লোকটি অত্যন্ত নেক। হযরত ওমর (রাঃ) বলিলেন, লোকটিকে আমার নিকট লইয়া আস এবং তাহার যে পরিমাণ বেতন জমা হইয়াছে তাহাও লইয়া আস। আনসারী সেই যুবককেও লইয়া আসিল এবং তাহার সঙ্গে দেরহামের একটি থলিও আনিল। হযরত ওমর (রাঃ) যুবককে বলিলেন, এই থলি লও। এইবার তোমার ইচ্ছা হয় (এইগুলি লইয়া) জেহাদে যাও অথবা ঘেরে) বসিয়া থাক। (কোন্য) আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য খণ করা হযরত ইবনে মাসউদ রোঃ) বলেন, এক ব্যক্তি আসিয়া বলিল, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া সম্পর্কে কিছু বলিতে শুনিয়াছেন? হযরত ইবনে মাসউদ (রাঃ) বলিলেন, হাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, ঘোড়ার কপালে কেয়ামত পর্যস্তের জন্য কল্যাণ বাঁধিয়া দেওয়া ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।