Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩২৩ কিন্তু আমার সেই তিন দীনারের কথা স্মরণ হইয়া গেল। আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইয়া উক্ত ব্যক্তির ঘটনা জানাইলাম। তিনি বলিলেন, আমার ধারণা মতে তো এই যুদ্ধের বিনিময়ে সে দুনিয়া আখেরাতে শুধু সেই তিন দীনারই পাইবে যাহা সে নির্ধারণ করিয়াছিল। (সে না সওয়াব পাইবে, না গনীমতের অংশ পাইবে।) অন্যের মাল দ্বারা জেহাদে গমনকারী হযরত মাইমুনা বিনতে সা'দ (রাঃ) আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমাদেরকে এ ব্যক্তি সম্পর্কে বলুন, যে নিজে জেহাদে যায় নাই কিন্তু নিজের মাল অন্য একজনকে দিয়াছে যাহাতে সে তাহার মাল লইয়া জেহাদে যায়। এমতাবস্থায় সওয়াব কি দাতা ব্যক্তি পাইবে, না যে জেহাদে গেল সে পাইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, দাতা ব্যক্তি তাহার মালের সওয়াব পাইবে আর জেহাদে গমনকারী ব্যক্তি যাহা নিয়ত করিবে তাহা পাইবে। (অর্থাৎ যদি সওয়াবের নিয়ত করে তবে সওয়াব পাইবে, অন্যথায় শুধু মাল পাইবে, সওয়াব পাইবে না।) তোবারানী) জেহাদে নিজের পরিবর্তে অন্যকে প্রেরণ করা হযরত আলী ইবনে রাবীআহ আসাদী (রহঃ) বলেন, এক ব্যক্তি নিজের পরিবর্তে আপন ছেলেকে জেহাদে পাঠাইবার জন্য হযরত আলী ইবনে আবি তালেব রোঃ)এর নিকট লইয়া আসিল। হযরত আলী (রাঃ) বলিলেন, আমার নিকট বৃদ্ধ ব্যক্তির রায় যুবকের জেহাদে যাওয়া অপেক্ষা অধিক পছন্দনীয়। (কান্য) ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৩২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।