৩২২ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) আমাকে বলিল, আমি আপনার সহিত এই শর্তে জেহাদে যাইক*-যে, আপনি গনীমতের মাল হইতে আমার জন্য একটি পরিমাণ নির্দিষ্ট করিয়া দিবেন। তারপর সে আবার বলিতে লাগিল, আল্লাহর কসম, আমি জানি না আপনারা গনীমতের মাল লাভ করিবেন কি করিবেন না। অতএব আমার জন্য একটি নির্ধারিত পরিমাণ ঠিক রুরিয়া দিন। আমি তাহার জন্য তিন দীনার নির্ধারণ করিলাম। আমরা যুদ্ধে গেলাম এবং বহু গনীমতের মাল লাভ করিলাম। আমি উক্ত ব্যক্তিকে দেওয়ার ব্যাপারে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলাম, তিনি বলিলেন, আমি তো তাহার জন্য দুনিয়া আখেরাতে শুধু সেই তিন দীনারই 'দেখিতেছি যাহা সে গ্রহণ করিয়াছে । নো সে গনীমতের মাল হইতে কোন অংশ পাইবে, আর না সে কোন সওয়াব পাইবে ।) (তাবারানী) অপর এক ব্যক্তির ঘটনা হযরত আবদুল্লাহ ইবনে দাইলামী রেহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত ইয়ালা ইবনে মুনইয়াহ রোঃ) বলিয়াছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার ঘোষণা দিলেন। আমি অত্যন্ত বৃদ্ধ ছিলাম, আমার কোন খাদেমও ছিল না। আমি পারিশ্রমিকের বিনিময়ে যুদ্ধে যাওয়ার জন্য একজন লোক তালাশ করিতে লাগিলাম এই শর্তে যে, আমি তাহাকে গনীমতের মাল হইতে তাহার পূর্ণ অংশ দিব। সুতরাং এক ব্যক্তিকে পাইয়া গেলাম। যখন যুদ্ধে যাওয়ার দিন ঘনাইয়া আসিল তখন উক্ত ব্যক্তি আমার নিকট আসিয়া বলিতে লাগিল! জানিনা গনীমতের মালের কত অংশ হইবে এবং আমার অংশ কি পরিমাণ হইবে। কাজেই একটা পরিমাণ নিদিষ্ট করিয়া দিন। জানা নাই গনীমতের মাল আদৌ মিলিবে কি মিলিবে না? আমি তাহার জন্য তিন দীনার নির্ধারণ করিয়া দিলাম। তারপর যখন গনীমতের মাল হাসিল হইল তখন আমি তাহাকে গনীমতের পূর্ণ অংশ দিতে ইচ্ছা করিলাম, ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।