Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতৃস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩২১ আছি যে, সে আমাদের সহিত সওয়ারীতে পালাক্রমে আরোহণ করিবে (আমরা তাহাকে সম্পূর্ণ আলাদাভাবে কোন সওয়ারী দিতে পারিব না) এবং আমাদের সহিত খাওয়া দাওয়াও করিবে । আমি বলিলাম, ঠিক আছে। বৃদ্ধ বলিল, তবে আল্লাহর নাম লইয়া চল। আমি সেই নেক লোকের সহিত চলিলাম। আল্লাহ তায়ালা যখন আমাদিগকে গনীমতের মাল দান করিলেন তখন আমার অংশে কিছু জোয়ান উট আসিল। আমি সেইগুলিকে হাঁকাইয়া আমার সঙ্গীর নিকট লইয়া গেলাম! সে বাহির হইয়া আসিল এবং একটি উটের পিছনের থলিতে বসিয়া বলিল, এই উটগুলি পিছনের দিকে লইয়া যাও (আমি পিছনের দিকে লইয়া গেলাম।) সে আবার বলিল, সামনের দিকে লইয়া যাও। (আমি সামনের দিকে লইয়া গেলাম।) অতঃপর সে বলিল, তোমার জোয়ান উটগুলি তো অতি উত্তম মনে হইতেছে! আমি বলিলাম, এইগুলিই তো সেই গনীমতের মাল, যাহা দেওয়ার ঘোষণা করিয়াছিলাম। বৃদ্ধ আনসারী বলিল, হে আমার ভাতিজা, জোয়ান উটগুলি তৃমি লইয়া যাও। আমাদের উদ্দেশ্য তো তোমার গনীমতের অংশ ছাড়া অন্য কিছু ছিল। ইমাম বাইহাকী' রেহঃ) বলেন, আনসারীর কথার অর্থ হইল, আমরা তোমার সহিত' যাহা করিয়াছি উহার বিনিময়ে দুনিয়াতে কোন মজুরী লওয়ার উদ্দেশ্যে করি নাই, বরৎ আমরা তো আজর ও সওয়াবে শরীক হওয়া উদ্দেশ্যে করিয়াছি। হযরত আবদুল্লাহ রোঃ) বলেন, আমি কাহাকেও আল্লাহর রাস্তায় একটি চাবুক দান করি ইহা আমার নিকট হজ্জের পর হজ্জ করা হইতে অধিক প্রিয়। ততোবারানী) পারিশ্রমিকের বিনিময়ে জেহাদে যাওয়া হযরত আওফ ইবনে মালেক রোঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক জেহাদে পাঠাইলেন। এক ব্যক্তি ২১ ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।