৩২০ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) সাহায্যের প্রতি উৎসাহ প্রদান হযরত জাবের ইবনে আবদুল্লাহ রোঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জেহাদে যাওয়ার ইচ্ছা করিলে (মুহাজির ও আনসারদের উদ্দেশ্যে) বলিলেন, হে মুহাজির ও আনসারদের জামাত! তোমাদের কিছু ভাই এমন রহিয়াছে যাহাদের নিকট না টাকা পয়সা আছে, না তাহাদের খান্দান আছে (যাহারা তাহাকে টাকা পয়সা দ্বারা সাহায্য করিবে)। অতএব তোমরা প্রত্যেকে এরূপ দুইতিনজনকে নিজের সহিত মিলাইয়া লও। (সুতরাং আমাদের যাহাদের সওয়ারী রহিয়াছে প্রত্যেকেই এরূপ দুই তিনজন গরীবকে নিজের সহিত মিলাইয়া লইলাম। এবং তাহাদের সহিত পালাক্রমে সওয়ারীতে আরোহণ করিলাম) সওয়ারীর মালিক শুধু নিজের পালাতেই আরোহণ করিত। অর্থাৎ সওয়ারীর মালিক ও অন্যান্যাদের মধ্যে সমানভাবে পালা নির্ধারিত হইত! হযরত জাবের রোঃ) বলেন, আমিও নিজের সহিত এরূপ দুই তিনজন গরীবকে মিলাইয়া লইলাম। তাহাদের প্রত্যেকের জন্য যতবার আরোহণের পালা হইত আমার জন্যও ততবার হইত । বোইহাকী) একজন আনসারীর ঘটনা হযরত ওয়াসেলাহ ইবনে আসকা” রোঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার ঘোষণা দিলে আমি আমার পরিবারের নিকট গেলাম এবং সেখান হইতে ফিরিয়া আসিয়া দেখিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের প্রথম জামাত রওয়ানা হইয়া গিয়াছে। আমি মদীনায় এই ঘোষণা দিতে লাগিলাম যে, কেহ আছে কি, যে একজনকে সওয়ারী দান করিবে আর ইহার বিনিময়ে সওয়ারীর মালিক উক্ত ব্যক্তির গনীমতের মালের সমুদয় অংশ পাইয়া যাইবে? এক আনসারী বৃদ্ধ ব্যক্তি বলিল, আমরা তাহার গনীমতের মালের সমুদয় অংশ এই শর্তে লইতে রাজী ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৩২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।