হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩১৯ একজন আনসারীর অপর একজনকে যুদ্ধের সরঞ্জাম দান করা হযরত আনাস ইবনে মালেক রোঃ) বলেন, আসলাম গোত্রের এক যুবক আরজ করিল, ইয়া রাসূলাল্লাহ! আমি যুদ্ধে যাইতে চাই, কিন্তু প্রস্তুতির জন্য আমার নিকট কোন টাকা পয়সা নাই! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি অমুক আনসারীর নিকট যাও। সে জেহাদের প্রস্তুতি গ্রহণ করিয়াছিল, কিন্তু এখন সে অসুস্থ হইয়া পড়িয়াছে। তাহাকে যাইয়া বলিও যে, আল্লাহর রাসূল তোমাকে সালাম বলিতেছেন এবং তাহাকে ইহাও বলিও যে, তুমি জেহাদের জন্য যে সামানপত্র প্রস্তুত করিয়াছিলে তাহা আমাকে দিয়া দাও। যুবক সেই আনসারীর নিকট গেল এবং সমস্ত কথা বলিল। আনসারী নিজ স্ত্রীকে বলিল, হে অমুক, তুমি আমার জন্য যে সামানপত্র প্রস্তুত করিয়াছিলে তাহা এই ব্যক্তিকে দিয়া দাও। আর উহা হইতে কোন জিনিস রাখিয়া দিও না। কারণ আল্লাহর কসম, তুমি সেই সামানপত্র হইতে যেকোন জিনিস রাখিয়া দিবে উহাতে আল্লাহ তায়ালা বরকত দান করিবেন না। অপর একটি ঘটনা হযরত আবু মাসউদ আনসারী (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিল, আমার সওয়ারী ধ্বংস হইয়া গিয়াছে, আপনি আমাকে সওয়ারী দান করুন। তিনি বলিলেন, এখন আমার নিকট কোন সওয়ারী নাই। এক ব্যক্তি শুনিয়া বলিল, আমি তাহাকে এমন লোকের কথা বলিয়া দিতে পারি যে তাহাকে সওয়ারী দিয়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যে ব্যক্তি কাহাকেও কোন কল্যাণের পথ বলিয়া দিবে সে এ ব্যক্তির সমপরিমাণ সওয়াব লাভ করিবে যে উক্ত কল্যাণ কাজ করিবে। ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।