Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩১৭ দরজার সম্মুখ দিয়া যাইতেছিলেন। হযরত ওমর রোঃ) বলিলেন, হে আবদুল্লাহ ইবনে যায়েদ, তোমার নিকট যুদ্ধের) কি খবর আছে? তিনি বলিলেন, হে আমীরুল মুমিনীন, আমি খবর লইয়া আপনার নিকট হাজির হইতৈেছি। তিনি হযরত ওমর রোঃ)এর নিকট যাইয়া মুসলমানদের যুদ্ধের) বিস্তারিত অবস্থা বর্ণনা করিলেন। হযরত আয়েশা (রোঃ) বলেন, আমি আর কাহাকেও তাহার ন্যায় এরূপ সুন্দরভাবে ঘটনার বিস্তারিত অবস্থা বর্ণনা করিতে শুনি নাই। তারপর যখন পরাজিত মুসলমানগণ ফিরিয়া আসিলেন এবং হযরত ওমর (রাঃ) যুদ্ধের ময়দান হইতে পলায়ন করিয়া আসার কারণে মুহাজির ও আনসারদেরকে ভীতসন্ত্স্ত দেখিলেন তখন তিনি বলিলেন, হে মুসলমানদের জামাত ! তোমরা ভীত হইও না, আমি তোমাদের আশ্রয়কেন্দ্র, তোমরা আমার নিকট সমবেত হইয়াছ। (অর্থাৎ ইহাকে যুদ্ধের ময়দান হইতে পলায়ন বলা হয় না, বরং ইহা তো পুনরায় আক্রমণের জন্য প্রস্তুতি গ্রহণ করা!) হযরত মুহাম্মাদ ইবনে আবদুর রহমান ইবনে হুসাইন ও অন্যান্যরা বর্ণনা করিয়াছেন যে, বনু নাজ্জার গোত্রের হযরত মুআয বসরী (রাঃ) এ সমস্ত লোকদের মধ্যে ছিলেন যাহারা জাসরে আবি ওবায়েদের যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলেন। তিনি যখনই এই আয়াত তেলাওয়াত করিতেন তখনই কীদিতেন-- ১511৭ এপ ২ সপ এ ০ তানি সা অর্থ £ “আর যে ব্যক্তি সেইদিন তাহাদের হইতে পশ্চাদপদসরণ করিবে, অবশ্য যে যুদ্ধের কৌশল পরিবর্তন কল্পে অথবা যে নিজ সৈন্যদের নিকট আশ্রয় লইতে আসিবে সে ব্যতীত-_অন্যরা আল্লাহর গযব সঙ্গে লইয়া প্রত্যাবর্তন করিবে। আর তাহার ঠিকানা হইল জাহান্নাম। আর তাহা কতই না নিকৃষ্ট অবস্থান, ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।