Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩১৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) তোমরা (যুদ্ধের ময়দান হইতে) পিছপা হইয়া পুনরায় আক্রমণকারী। আমি তোমাদের ও সমস্ত মুসলমানদের জন্য আশ্রয়কেন্দ্র। (অতএব তোমরা আমার নিকট ফিরিয়া আসিয়াছ, পলায়নকারী নও। এই সান্তনা বাক্য শুনিয়া আনন্দের আতিশয্যে) আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক চুম্বন করিলাম। অপর রেওয়ায়াতে আছে, হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে এক জামাতে পাঠাইলেন। যখন আমরা দুশমনের মুখামুখী হইলাম তখন প্রথম আক্রমণেই আমরা পরাজিত হইলাম। অতঃপর আমরা কয়েকজন রাতের অন্ধকারে মদীনায় আসিয়া আত্মগোপন করিয়া রহিলাম। পরে আমরা চিন্তা করিলাম যে, আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া নিজেদের অন্যায় স্বীকার করিয়া লওয়া উত্তম হইবে। সুতরাং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম। তাঁহার সহিত সাক্ষাতের পর আমরা আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা তো যুদ্ধের ময়দান হইতে পলায়ন করিয়াছি। তিনি বলিলেন, না, বরং তোমরা পিছপা হইয়া পুনরায় আক্রমণকারী, আর আমি তোমাদের আশ্রয়কেন্দ্র। বর্ণনাকারী আসওয়াদ (রহঃ) এই শব্দ বর্ণনা করিয়াছেন যে, আমি প্রত্যেক মুসলমানের জন্য আশ্রয়কেন্দ্র। বোইহাকী) আবি ওবায়েদের যুদ্ধে মুহাজির ও আনসারদের পলায়নপর ভীত হওয়া ও হযরত ওমর রোঃ) কর্তৃক সান্তবনাবাণী হযরত আয়েশা (রাঃ) বলেন, হযরত আবদুল্লাহ ইবনে যায়েদ (রাঃ) যখন (দ্ধের ময়দান হইতে) ফিরিয়া আসিলেন, তখন আমি হযরত ওমর রোঃ)কে উচ্চস্বরে বলিতে শুনিয়াছি যে, হে আবদুল্লাহ ইবনে যায়েদ, কি খবর? হযরত ওমর (রাঃ) এই সময় মসজিদের ভিতরে ছিলেন, আর হযরত আবদুল্লাহ ইবনে যায়েদ রোঃ) আমার ঘরের ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।