Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ৩১৫ লোকজন বলিতে থাকে, ওহে পলায়নকারী ! তোমরা আল্লাহর রাস্তা হইতে পালাইয়া আসিয়াছঃ এই কারণে তিনি ঘরে বসিয়া আছেন, ঘর হইতে বাহির হন না। তিনি হযরত খালেদ ইবনে ওলীদ (রাঃ)এর সহিত মৃতার যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলেন। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, একবার আমার সহিত আমার চাচাতো ভাইয়ের ঝগড়া হইল। সে বলিল, তুমি কি মৃতার যুদ্ধ হইতে পলায়ন করিয়াছিলে না? ইহা শুনিয়া আমি তাহাকে কি উত্তর দিব, বুঝিয়া উঠিতে পারিলাম না। আল্লাহর রাস্তা হইতে পলায়নের পর লজ্জিত ও ভীত হওয়া হযরত আবদুল্লাহ ইবনে ওমর রোঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য এক জামাত প্রেরণ করিলেন। আমি সেই জামাতে ছিলাম। কিছু লোক যুদ্ধের ময়দান হইতে পলায়ন করিল। আমিও তাহাদের সহিত পলায়ন করিলাম। (ফিরিবার সময়) আমরা নিজেদের মধ্যে আলোচনা করিলাম, আমরা তো দূশমনের মুকাবিলা কি করা উচিত? আমরা পরস্পর বলিলাম, আমরা মদীনায় প্রবেশ করিয়া রাত্রি যাপন করিব। (তোরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিব) তারপর আবার চিন্তা করিলাম, না, আমরা নিজেদেরকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করিয়া দিব। যদি আমাদের তওবা কবুল হয় তবে ঠিক আছে নতুবা আমরা (মদীনা ছাড়িয়া) অন্যত্র চলিয়া যাইব। সুতরাং আমরা ফজরের নামাযের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। (আমাদের সংবাদ পাইয়া) তিনি বাহির হইয়া আসিলেন এবং বলিলেন, ইহারা কাহারা? আমরা বলিলাম, আমরা যুদ্ধের ময়দান হইতে পলায়নকারী। তিনি বলিলেন, না, বরং ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।