৩১২ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) অতঃপর তিনি ঘুবাইরের পরিবারের দিকে ফিরিয়া তাহাদিগকে নসীহত করিতে লাগিলেন এবং বলিতে লাগিলেন, প্রত্যেকেই নিজ নিজ তলোয়ার এমনভাবে হেফাজত করিবে যেমন আপন চেহারার হেফাজত করিয়া থাক__যেন উহা ভাঙ্গিয়া না যায়, অন্যথায় মহিলাদের ন্যায় আপন হাত দ্বারা আত্মরক্ষা করিতে হইবে। আমি সর্বদা আপন বাহিনীর অগ্রভাগে থাকিয়া দুশমনের মুকাবিলা করিয়াছি, আমি কখনও আহত হইয়া জখমের ব্যথা অনুভব করি নাই। বরং ওঁষধ লাগানোর দরুন ব্যথা অনুভব করিয়াছি। হযরত আবদুল্লাহ ইবনে যুবাইর (রাঃ) তাহার পরিবারস্থ লোকদেরকে নসীহত করিতেছিলেন, এমন সময় হঠাৎ বনি জুমাহের দিক হইতে কতিপয় লোক ভিতরে ঢুকিল। তাহাদের মধ্যে কালে বর্ণের এক ব্যক্তি ছিল। হযরত ইবনে যুবাইর রোঃ) জিজ্ঞাসা করিলেন, এই সমস্ত লোক কাহারা£? কেহ বলিল, ইহারা হেমসের অধিবাসী । হযরত ইবনে যুবাইর (রাঃ) দুইটি তলোয়ার লইয়া তাহাদের উপর আক্রমণ করিলেন। মুকাবিলার জন্য সর্বপ্রথম সেই কালো লোকটিই আসিল। তিনি তলোয়ারের আঘাতে তাহার পা উড়াইয়া দিলেন। কালো লোকটি বলিয়া উঠিল, উফ, হে বদকার মেয়েলোকের বেটা। (নাউযুবিল্লাহ) হযরত ইবনে যুবাইর (রাঃ) বলিলেন, দূর হ,. হে হামের বেটা। (কোলো হাবশী লোকেরা নৃহ আলাইহিস সালামের ছেলে হামের বংশধর বলিয়া তিনি তাহাকে হামের বেটা বলিয়াছেন।) হযরত আসমা (রোঃ) কি বদকার মহিলা? অতঃপর তিনি এ সমস্ত লোকদেরকে মসজিদ হইতে বাহির করিয়া ফিরিয়া আসিলেন। ইতিমধ্যে বাবে বনি সাহমের দিক হইতে একদল লোক ভিতরে প্রবেশ করিল। হযরত ইবনে যুবাইর (রাঃ) জিজ্ঞাসা করিলেন, এই সমস্ত লোক কাহারা? কেহ বলিল, ইহারা জর্দানের অধিবাসী । তিনি এই কবিতা আবৃত্তি করিতে করিতে তাহাদের উপর আক্রমণ করিলেন_ 10৬20 23-3052055 ক ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।