৩১০ হায়াতৃস্ সাহাবাহ্ (রাঃ) শুনার পর আবদুল মালিক হাজ্জাজকে সেনাপতি নিযুক্ত করিল এবং সৈন্য দিয়া মন্কার দিকে প্রেরণ করিল। হাজ্জাজ মক্কায় পৌছিয়া হযরত আবদুল্লাহ ইবনে যুবাইর (রাঃ)এর সহিত যুদ্ধ আর্ত করিল। হযরত ইবনে যুবাইর (রাঃ) মকাবাসীদেরকে বলিলেন, তোমরা এই পাহাড়কে নিজেদের হেফাজতে রাখিও, কারণ যতক্ষণ তাহারা এই দুই পাহাড়ে উঠিতে না পারিবে ততক্ষণ তোমরা কল্যাণের সহিত বিজয়ী থাকিবে। অল্পক্ষণের মধ্যেই হাজ্জাজ ও তাহার সঙ্গীরা আবু কুবাইস পাহাড় দখল করিয়া লইল এবং উহার উপর আরোহণ করিয়া ক্ষেপণাস্ত্র স্থাপন করিল এবৎ হযরত ইবনে যুবাইর (রোঃ) ও তীহার সঙ্গীদের উপর পাথর বর্ষণ করিতে আরম্ভ করিল। যেদিন হযরত ইবনে যুবাইর রোঃ) শহীদ হইলেন সেদিন সকালে তিনি তাহার মাতা হযরত আসমা বিনতে আবু বকর রোঃ)এর নিকট গেলেন। হযরত আসমা রোঃ)এর বয়স তখন একশত বৎসর হইয়াছিল। কিন্তু না তাহার কোন দাঁত পড়িয়াছিল আর না তাহার দৃষ্টিশক্তি দুর্বল হইয়াছিল। তিনি আপন ছেলে হযরত ইবনে যুবাইর রোঃ)কে জিজ্ঞাসা করিলেন, হে আবদুল্লাহ! তোমার যুদ্ধের কি অবস্থা? হযরত ইবনে যুবাইর (রাঃ) বলিলেন, শত্রুরা অমুক অমুক স্থান দখল করিয়া লইয়াছে এবং হাসিয়া বলিলেন, মৃত্যুতে এক প্রশান্তি রহিয়াছে। হযরত আসমা (রাঃ) বলিলেন, বেটা! তৃমি মনে হয় আমার মৃত্যু কামনা করিতেছ। কিন্তু আমি চাই মৃত্যুর পূর্বে তোমার মেহনতের ফলাফল দেখিয়া লই। হয় তুমি বাদশা হইয়া যাও, যদ্দারা আমার চক্ষু শীতল হইবে, নতুবা তুমি কতল হইয়া যাও, আর আমি সবর করিয়া আল্লাহ তায়ালার নিকট উহার উপর সওয়াবের আশা করিব। অতঃপর যখন হযরত ইবনে যুবাইর (রাঃ) মায়ের নিকট হইতে বিদায় লইতে লাগিলেন তখন হযরত আসমা (রাঃ) তাহাকে এই উপদেশ দিলেন, বেটা, কতলের ভয়ে তোমার কোন দ্বীনী বিষয়ে ছাড় দিও না। অতঃপর হযরত ইবনে যুবাইর রোঃ) মায়ের নিকট হইতে বাহির ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ৩১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।