হায়াতৃস্ সাহাবাহ্ রোঃ) ৩০৯ ইবনে ওকবা মুররীর নেতৃত্বে একটি সিরিয় সৈন্যদল পাঠাইল এবং তাহাদিগকে মদীনাবাসীর বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম দিল। আর ইহাও বলিয়া দিল যে, মদীনাবাসীর সহিত যুদ্ধ শেষ করিয়া মুসলিম যেন মক্কার দিকে রওয়ানা হইয়া যায়। মুসলিম ইবনে ওকবা সৈন্য লইয়া মদীনায় প্রবেশ করিল। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশিষ্ট সাহাবা (রাঃ) যাহারা সেখানে ছিলেন তাহারা সকলেই মদীনা হইতে সরিয়া গেলেন। মুসলিম মদীনাবাসীদেরকে অপমান করিল এবং তাহাদিগকে কতল করিল। অতঃপর সেখান হইতে মক্কার দিকে রওয়ানা হইল। পথিমধ্যে মুসলিম মৃত্যুমুখে পতিত হইল। মৃত্যুর পূর্বে মুসলিম হুসাইন ইবনে নুমাইর কিন্দিকে নিজের নায়েব নিযুক্ত করিল এবং বলিল, হে গাধার পিঠে গদিওয়ালা ! কুরাইশদের ছলচাতুরী হইতে হুশিয়ার থাকিও। প্রথমে তাহাদের সহিত যুদ্ধ করিবে, তারপর তাহাদের শিরচ্ছেদ করিবে। সুতরাৎ হুসাইন সেখান হইতে রওয়ানা হইয়া মক্কা পৌছিল। কয়েকদিন পর্যন্ত মক্কায় হযরত ইবনে যুবাইর রোঃ)এর সহিত যুদ্ধে লিপ্ত রহিল। হাদীসের পরবর্তী অংশে এরূপ বর্ণিত হইয়াছে যে, হুসাইন ইবনে নুমাইর ইয়াধীদ ইবনে মুআবিয়ার মৃত্যু সংবাদ পাইয়া পালাইয়া গেল। ইয়াধীদ ইবনে মুআবিয়ার মৃত্যুর পর মারওয়ান ইবনে হাকাম খলীফা হইল এবং লোকদেরকে নিজের খেলাফত ও তাহার হাতে বাইআত গ্রহণের আহবান জানাইল। সিরিয়াবাসী তাহার এই আহবানকে গ্রহণ করিল। সুতরাৎ সে মিম্বারে উঠিয়া খোতবা দিল এবং বলিল, তোমাদের মধ্যে কে ইবনে যুবাইরকে খতম করিতে প্রস্তুত আছে? হাজ্জাজ বলিল, আমীরুল মুমিনীন, আমি প্রস্তুত আছি। আবদুল মালিক তাহাকে চুপ করাইয়া দিল। সে পুনরায় দাঁড়াইলে আবদুল মালিক আবার তাহাকে চুপ মুমিনীন, আমি প্রস্তত আছি। কেননা আমি স্বপ্নে দেখিয়াছি যে, আমি আবদুল্লাহ ইবনে যুবাইরের জুববা কাড়িয়া লইয়া পরিধান করিয়াছি। ইহা ড/$//.81100119.0010
— পৃষ্ঠা ৩১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।