Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) লইলেন। তারপর হযরত ওমর (রাঃ) রায় পেশ করিলেন। তিনি তাহার দিক হইতেও মুখ ফিরাইয়া লইলেন। অতঃপর হযতর সাদ ইবনে ওবাদাহ রোঃ) বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট হইতেই রায় চাহিতেছেন। সেই পাক যাতের কসম, যাহার হাতে আমার প্রাণ, আপনি যদি আমাদের সওয়ারীগুলি সমুদ্রের যদি (ইয়ামানের) সুদূর বারকুল গিমাদ পর্যন্ত সওয়ারী হাঁকাইতে বলেন তবে আমরা তাহা করিতেও প্রস্তুত আছি। হযরত সাপ্দ রোঃ)এর বক্তব্যে (আনন্দিত হইয়া) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদিগকে ডেক্ত কাফেলার উদ্দেশ্যে রওয়ানা হইবার) হুকুম দিলেন। (িদায়াহ) হযরত আলকামা ইবনে ওকাস লাইসী রোঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের উদ্দেশ্যে রওয়ানা হইলেন। রাওহা নামক স্থানে পৌছিবার পর তিনি মেকার সশস্ত্র কাফের বাহিনীর আগমন সংবাদ পাইয়া) সাহাবা রোঃ)দের উদ্দেশ্যে বলিলেন, তোমাদের মতামত কি? হযরত আবু বকর রোঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা সংবাদ পাইয়াছি যে, কাফেরগণ বহু অস্ত্রশস্ত্র সহ বিরাট বাহিনী লইয়া আসিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় লোকদের রায় জানিতে চাহিলে হযরত ওমর (রাঃ) হযরত আবু বকর রোঃ)এর ন্যায় একই মতামত ব্যক্ত করিলেন। তিনি পুনরায় লোকদের মতামত জানিতে চাহিলেন। এইবার হযরত সাপ্দ ইবনে মুআয (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি আমাদের মতামত জানিতে চাহিতেছেন? তবে সেই পাক যাতের কসম, যিনি আপনাকে সম্মানিত করিয়াছেন এবৎ আপনার উপর (পবিত্র) কিতাব (কোরআন) নাযিল করিয়াছেন, আমি এই পথে কখনও চলাচল করি নাই এবং এই পথ সম্পর্কে আমার কিছুই জানা নাই, তথাপি যদি আপনি ইয়ামানের বারকুল গিমাদ পর্যস্ত যাইতে উদ্যত হন তবে আমরাও আপনার সহিত যাইব। আমরা সেই ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।