Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩০৭ করিয়াছেন। উহার শেষাংশে এরূপ বর্ণিত হইয়াছে যে, হঠাৎ একটি তীর হযরত আমর রোঃ)এর জিনের অগ্রভাগে আসিয়া লাগিল। তিনি তীর নিক্ষেপকারীর উপর আক্রমণ করিলেন এবং তাহাকে এমনভাবে ধরিলেন যেমন মানুষ ছোট মেয়েকে ধরিয়া থাকে। অতঃপর (মুসলমান ও কাফের) উভয় পেক্ষের) কাতারের মাঝখানে শোয়াইয়া তাহার মাথা কাটিয়া লইলেন এবং আপন সঙ্গীদের উদ্দেশ্যে বলিলেন, এইভাবে কর। (অর্থাৎ দুশমনকে এইভাবে ধরিয়া জবাই কর) ওয়াকেদী রেহঃ)এর রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, হযরত ঈসা খাইয়াত রেহঃ) বলেন, কাদেসিয়ার যুদ্ধের দিন হযরত আমর ইবনে মাদী কারাব রোঃ) একাই দুশমনের উপর আক্রমণ করিয়া বসিলেন এবং তাহাদের উপর খুব তলোয়ার চালাইলেন। তারপর মুসলমানরাও তাহার কাছে পৌছিয়া গেলেন এবং দেখিলেন যে, দুশমনরা হযরত আমর (রোঃ)কে চারিদিক হইতে ঘিরিয়া রাখিয়াছে, আর তিনি একাই কাফেরদের উপর তলোয়ার চালাইতেছেন। মুসলমানরা সেই কাফেরদেরকে হযরত আমর (রাঃ)এর নিকট হইতে সরাইয়া দিলেন। তাবারানীর রেওয়ায়াতে বর্ণিত আছে, হযরত মুহাম্মাদ ইবনে সালাম জুমাহী (রাঃ) বলিয়াছেন যে, হযরত ওমর (রোঃ) হযরত সান্দ (রোঃ)এর নিকট এই মর্মে চিঠি লিখিলেন যে, আমি তোমার সাহায্যের জন্য দুই হাজার লোক পাঠাইতেছি। একজন হযরত আমর ইবনে মান্দী কারাব (রাঃ) ও অপরজন হযরত তালহা ইবনে খুাওয়াইলিদ রোঃ)। (অর্থাৎ উভয়ের প্রত্যেকে এক এক হাজারের সমান 1) হযরত আবু সালেহ ইবনে ওজীহ (োঃ) বলেন, হিজরী একুশ সনে নেহাওয়ান্দের যুদ্ধে হযরত নোস্মান ইবনে মুকাররিন রোঃ) শহীদ হওয়ার পর প্রথমতঃ মুসলমানদের পরাজয় হইল। পরে হযরত আমর ইবনে মাদী কারাব রোঃ) এমন জোরদার লড়াই করিলেন যে, পরাজয় বিজয়ে পরিবর্তন হইয়া গেল। আর তিনি মারাত্মকভাবে আহত হইলেন। অবশেষে রুযা নামক গ্রামে তাহার ইন্তেকাল হইল। (এসাবাহ) ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।