Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৩০৫ জীবন শেষ করিয়া দিয়াছে। অবশেষে সে এই ব্যাপারে বিরক্ত হইয়া গিয়াছে। এখন এই কানা হয় দুশমনকে পরাজিত করিবে, না হয় নিজে পরাজিত হইবে। (অর্থাৎ মরণপণ যুদ্ধ করিবে।) অতঃপর হযরত আম্মার (রোঃ) এক ময়দানের দিকে ছুঁটিলেন। বর্ণনাকারী হযরত আবু আব্দির রহমান রোঃ) বলেন, আমি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রোঃ)দেরকে দেখিয়াছি যে, তাহারা সকলে হযরত আম্মার রোঃ)কে অনুসরণ করিতেছেন, যেন তিনি তাহাদের জন্য একটি ঝাণ্ডা। অপর এক রেওয়ায়াতে আছে, হযরত আবু আব্দির রহমান রোঃ) বলেন, আমি দেখিয়াছি, হযরত আম্মার (রাঃ) সিফফীনে যে কোন ময়দানের দিকে ছুটিতেন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লার্মের সাহাবা রোঃ)রা তাহার পিছন পিছন ছুঁটিতেন। আমি ইহাও দেখিয়াছি যে, তিনি হযরত হাশেম ইবনে ওতবা রো?)এর নিকট আসিলেন। হযরত হাশেম রোঃ) হযরত আলী রোঃ)এর ঝাণ্ডাধারী ছিলেন। হযরত আম্মার (রাঃ) তাহাকে বলিলেন, হে হাশেম, অগ্রসর হও, জান্নাত তলোয়ারের ছায়ার নীচে, আর মৃত্যু বর্শার মাথায়। জান্নাতের দরজাসমূহ খুলিয়া দেওয়া হইয়াছে, ডাগর চক্ষুবিশিষ্ট হুরগণ সাজসজ্জা গ্রহণ করিয়াছে। আজ আমি আমার বন্ধুদের অর্থাৎ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার জামাতের সহিত সাক্ষাত করিব। অতঃপর হযরত আম্মার (রাঃ) ও হযরত হাশেম (রাঃ) উভয়ে অত্যন্ত জোরদার হামলা করিলেন এবং উভয়ে শহীদ হইয়া গেলেন। আল্লাহ তায়ালা উভয়ের উপর রহমত নাধিল করেন। বর্ণনাকারী বলেন, সেদিন হযরত আলী (রাঃ) ও তাহার সঙ্গীগণ একযোগে হামলা করিয়াছিলেন এবং হযরত আম্মার রোঃ) ও হযরত হাশেম রোঃ) সম্পূর্ণ বাহিনীর জন্য ঝাণ্ডাস্বরূপ ছিলেন। ২২০ ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৩০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।