হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩০৩ অতঃপর যখন দুশমন পরাজিত হইল হযরত আবু মেহজান (রাঃ) ফিরিয়া আসিয়া নিজের পায়ে নিজেই শিকল পরিয়া লইলেন। তারপর বিনতে খাসাফা হযরত সান্দ (রাঃ)কে আবু মেহজান (রাঃ)এর সমস্ত ঘটনা শুনাইলেন। হযরত সা'দ (রাঃ) শুনিয়া বলিলেন, যে ব্যক্তির কারণে আল্লাহ তায়ালা মুসলমানদেরকে সম্মানিত করিলেন, আমি আগামীতে আর কখনও তাহাকে শাস্তি দিব না। এই বলিয়া তিনি তাহাকে মুক্ত করিয়া দিলেন। হযরত আবু মেহজান (রাঃ) বলিলেন, আমাকে যেহেতু শাস্তি দেওয়া হইত এবং গুনাহ হইতে পবিত্র করিয়া দেওয়া হইত, আমি সেইজন্য শরাব পান করিতাম। এখন যখন আমাকে শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত করিয়াছেন তখন আল্লাহর কসম, আমি আর কখনও শরাব পান করিব না। এই ঘটনাকেই হযরত সাইফ (রহঃ) ফুতুহু নামক কিতাবে উল্লেখ করিয়াছেন এবং অনেক দীর্ঘ করিয়া বর্ণনা করিয়াছেন। উহাতে আরো অনেকগুলি কবিতা উল্লেখ করিয়াছেন এবং ইহাও বর্ণনা করিয়াছেন যে, হযরত আবু মেহজান (রাঃ) অত্যন্ত জোরদার যুদ্ধ করিলেন। তিনি উচ্চস্বরে আল্লাহু আকবার বলিয়া হামলা করিতেন। তাহার সামনে কেহই টিকিতে পারিত না এবং প্রচণ্ড হামলার দ্বারা দুশমনদেরকে কতল করিয়া যাইতেছিলেন। মুসলমানগণ তাহাকে দেখিয়া আশ্র্যবোধ করিতেছিলেন, কিন্তু কেহই তাহাকে চিনিতে পারিতেছিলেন না। (এসাবাহ) রোঃ)এর বীরত্ব হযরত ইবনে ওমর (োঃ) বলেন, আমি ইয়ামামার যুদ্ধের দিন হযরত আম্মার ইবনে ইয়াসির রোঃ)কে একটি পাথরের উপর দীড়াইয়া অত্যন্ত জোরে মুসলমানদিগকে এই বলিয়া আওয়াজ দিতে দেখিয়াছি যে, হে মুসলমানগণ, তোমরা জান্নাত হইতে পলায়ন করিতেছ? আমি আম্মার ইবনে ইয়াসির, আমার দিকে আস। হযরত ইবনে ওমর রোঃ) ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।