Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

৩০২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ফিরিয়া আসিলেন তখন তাহার স্ত্রী অথবা তাহার বাঁদী জিজ্ঞাসা করিলেন, আপনাদের যুদ্ধ কেমন হইল? হযরত সাশ্দ রোঃ) বিস্তারিতভাবে যুদ্ধের অবস্থা বর্ণনা করিতে যাইয়া বলিলেন, আমরা পরাজিত হইতেছিলাম এমন সময় আল্লাহ তায়ালা সাদাকালো বর্ণের ঘোড়ার পিঠে একজন ঘোড়সওয়ার পাঠাইলেন। যদি আমি আবু মেহজানকে শিকলে বাঁধা অবস্থায় না রাখিয়া যাইতাম তবে আমি নিশ্চিত বলিতাম যে, ইহা আবু মেহজানেরই কৃতিত্ব। তাহার স্রী বলিলেন, তিনি আবু মেহজানই ছিলেন। অতঃপর তাহার ঘটনা বিস্তারিত শুনাইলেন! হযরত সান্দ রো£ঃ) হযরত আবু মেহজান (রাঃ)কে ডাকিয়া তাহার সমস্ত শিকল খুলিয়া দিলেন এবং বলিলেন, আজ যেহেতু তোমার কারণে মুসলমানদের পরাজয় পরিবর্তন হইয়াছে সেহেতু) আগামীতে তোমাকে শরাব পান করার উপর আর কখনও চাবুক মারিব না। হযরত আবু মেহজান রোঃ) বলিলেন, আল্লাহর কসম, আমিও আগামীতে আর কখনও শরাব পান করিব না। এতদিন আপনার চাবুক মারার কারণেই আমি শরাব পরিত্যাগ করা পছন্দ করিতাম না। ইহার পর হযরত আবু মেহজান (বোঃ) আর কখনও শরাব পান করেন নাই। (ইস্তিআব) মুহাম্মাদ ইবনে সাণ্দ ব্েহঃ) হইতে দীর্ঘ রেওয়ায়াতে এইরূপ বর্ণিত হইয়াছে যে, হযরত আবু মেহজান (রাঃ) কয়েদখানা হইতে বাহির হইয়া মুসলমানদের নিকট পৌছিয়া গেলেন। তিনি যেদিকেই হামলা করিতেন আল্লাহ তায়ালা সেদিকের মুশরিকদিগকে পরাজিত করিয়া দিতেন। লোকেরা তাহার প্রচণ্ড হামলা দেখিয়া বলাবলি করিতে লাগিল যে, এই ব্যক্তি তো কোন ফেরেশতা মনে হইতেছে। আর হযরত সাশ্দ (াঃ)ও এই দৃশ্য দেখিয়া বলিতে লাগিলেন, এই ঘোড়ার লাফ তো (আমার ঘোড়া) বালকা এর লাফের মত, আর এই ব্যক্তির আক্রমণের ধরন তো আবু মেহজানের মত। কিন্তু আবু মেহজান তো কয়েদখানায় শিকলে বাঁধা রহিয়াছে। ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।