Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রোঃ) ২৯৯ যাওয়ার চিন্তা অন্তর হইতে বাহির করিয়া দিয়া মরণপণ যুদ্ধ কর।) আজ তো এক আল্লাহ তায়ালার সহিত সাক্ষাৎ করিব এবং জান্নাতে প্রবেশ করিব। এই বলিয়া তিনি শক্রর উপর প্রচণ্ডবেগে হামলা করিলেন এবং তাহার সহিত মুসলিম বাহিনীও একযোগে হামলা করিল। এই হামলায় ইয়ামামাবাসীদের পরাজয় হইল। হযরত বারা (রাঃ)এর সহিত মুসাইলামার সেনাপতি) মুহাক্কামুল ইয়ামামার মোকাবিলা হইল। হযরত বারা (রাঃ) তাহার উপর আক্রমণ করিলেন এবং তাহাকে কতল করিয়া তাহার তলোয়ার লইয়া যুদ্ধ করিতে আরম্ভ করিলেন। তাহার সেই তলোয়ারও শেষ পর্যন্ত ভাঙ্গিয়া গেল। (এসাবাহ) হযরত বারা (রাঃ) বলেন, যেদিন মুসাইলামার সহিত যুদ্ধ হইল সেদিন যুদ্ধের ময়দানে) এক ব্যক্তির সহিত আমার দেখা হইল যাহাকে ইয়ামামার গাধা বলা হইত। লোকটা অত্যন্ত মোটা ছিল এবং তাহার হাতে একটি সাদাবর্ণের তলোয়ার ছিল। আমি তাহার পায়ের উপর আঘাত করিলাম। আমার আঘাত একটুও লক্ষ্যচ্যুত হয় নাই। তাহার পা কাটিয়া গেল এবং সে চিৎ হইয়া পড়িয়া গেল। আমি তাহার তলোয়ার লইয়া লইলাম এবং নিজের তলোয়ার খাপে ঢুকাইয়া রাখিলাম। আমি তাহার সেই তলোয়ার দ্বারা একবার জাঘাত করিতেই উহা ভাঙ্গিয়া গেল৷ ইবনে ইসহাক রেহঃ) হইতে বর্ণিত রেওয়ায়াতে আছে যে, ইয়ামামার যুদ্ধের দিন মুসলমানগণ ধীরে ধীরে মুশরিকদের দিকে অগ্রসর হইতে লাগিলেন। অবশেষে মুশরিকদিগকে একটি বাগানের ভিতর আশ্রয় লইতে বাধ্য করিলেন। উক্ত বাগানের ভিতর আল্লাহর দুশমন মুসাইলামা ও অবস্থান করিতেছিল। এমতাবস্থায় হযরত বারা (রাঃ) বলিলেন, হে মুসলমানগণ ! আমাকে উঠাইয়া দুশমনদের মধ্যে ফেলিয়া দাও। অতঃপর তাহাকে ধরিয়া উঠানো হইল। যখন তিনি বাগানের দেয়ালের উপর উঠিলেন তখন তিনি নিজেকে বাগানের ভিতর ফেলিয়া দিলেন এবং বাগানের ভিতর দুশমনের সহিত যুদ্ধ করিতে করিতে মুসলমানদের জন্য বাগানের দরজা খুলিয়া দিলেন। মুসলমানগণ বাগানের ভিতর ঢুকিয়া ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।