Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ২৯ তাহা আমাদের জন্য বহু মালদৌলত পাওয়া অপেক্ষা প্রিয় হইত। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তায়ালা তীহার রাসুল সাল্লাল্লাহু আলাইহি বি উপর রে আয়াত না রা ৫৩165 দি ০৯১৬৭ অর্থ £ যেরূপে আপনার রব আপনাকে আপনার গৃহ হইতে বেদরের দিকে) ন্যায় ও সৎকাজের জন্য বাহির করিয়াছেন, অথচ ঈমানদারদের একটি দল (ইহাতে) সম্মত ছিল না। হযরত আনাস (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যাওয়ার ব্যাপারে পরামর্শ চাহিলে হযরত আবু বকর (রাঃ) তাহার রায় পেশ করিলেন। তিনি পুনরায় সাহাবা (রোঃ)দের নিকট পরামর্শ চাহিলে হযরত ওমর রোঃ) তাহার রায় পেশ করিলেন। তিনি পুনরায় সাহাবা রোঃ)দের নিকট পরামর্শ চাহিলে একজন আনসারী সাহাবী বলিলেন, হে আনসারগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের রায় জানিতে চাহিতেছেন। অতএব অপর এক আনসারী বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, এই পরিস্থিতিতে আমরা আপনাকে এরূপ বলিব না যেরূপ বনি ইসরাঈল হযরত মুসা আলাইহিস সালামকে বলিয়াছিল যে, “আপনি ও আপনার রববই যান এবং উভয়ে যুদ্ধ করুন, আমরা তো এখানেই বসিলাম।” বরৎ আমরা বলিব, সেই পাক যাতের কসম, যিনি আপনাকে হক দিয়া প্রেরণ করিয়াছেন, আপনি যদি (ইয়ামান দেশীয়) “বারকুল গিমাদ" স্থান পর্যন্ত দীর্ঘ) সফর করেন তবে আমরাও আপনার সহিত সফর করিব। (বিদায়াহ) হযরত আনাস রোঃ) বলেন, সিরিয়া হইতে আবু সুফিয়ানের (তেজারতী কাফেলার) আগমন সংবাদ পাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রোঃ)দের নিকট পরামর্শ চাহিলেন। হযরত আবু বকর (রাঃ) রায় পেশ করিলে তিনি তাহার দিক হইতে মুখ ফিরায়া ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।