Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

২৯৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) আমরা যখন মিথ্যা নবুওতের দাবীদার) মুসাইলামা ও তাহার সাঙ্গ-পাঙ্গদের শেষ করিয়া অবসর হইলাম তখন বসরার দিকে রওয়ানা হইলাম। কাযেমা নামক স্থানে আমরা হুরমুষের সম্মুখীন হইলাম। তাহার সহিত বিরাট বাহিনী ছিল। হযরত খালেদ (রাঃ) ময়দানে বাহির হইয়া হুরমুষকে তাহার সহিত মুকাবিলার আহবান জানাইলেন। হুরমুয মুকাবিলার জন্য বাহির হইয়া আসিল। হযরত খালেদ রোঃ) তাহাকে কতল করিয়া দিলেন এবং হযরত আবু বকর রোঃ)কে এই সুসংবাদ জানাইয়া চিঠি লিখিলেন। হযরত আবু বকর (োঃ) উহার জবাবে লিখিলেন, হুরমুষের হাতিয়ার, কাপড় চোপড়, ঘোড়া ইত্যাদি সমস্ত সামানপত্র হযরত খালেদ (রোঃ)কে দিয়া দেওয়া হউক। হুরমুযের সামানপত্রের মধ্যে তাহার একটি মুকুট ছিল যাহার মূল্য এক লক্ষ দেরহাম ছিল। কারণ পারস্যরা যাহাকে নিজেদের সর্দার নিযুক্ত করিত তাহাকে এক লক্ষ দেরহাম মূল্যের মুকুট পরাইত। হযরত আবুষ যিনাদ রেহঃ) বলেন, যখন হযরত খালেদ রোঃ)এর ইন্তেকালের সময় হইল তখন তিনি কাঁদিতে লাগিলেন এবং বলিলেন, আমি এত এত অর্থাৎ বহু যুদ্ধে অংশগ্রহণ করিয়াছি এবং আমার শরীরে এক বিঘত পরিমাণ জায়গা নাই যেখানে কোন তলোয়ার, তীর বা বর্শার আঘাত না লাগিয়াছে, কিন্তু দেখ, আমি এখন বিছানার উপর এমনভাবে মারা যাইতেছি যেমন উট মারা যায়। অর্থাৎ শাহাদাতের মৃত্যু নসীব হইল না। আল্লাহ তায়ালা কাপুরুষদের চোখে ঘুম না দেন। বিদায়াহ) হযরত বারা ইবনে মালেক রোঃ)এর বীরত্ব হযরত আনাস (রাঃ) বলেন, ইয়ামামার যুদ্ধের দিন হযরত খালেদ ইবনে ওলীদ রোঃ) হযরত বারা (রাঃ)কে বলিলেন, হে বারা? দীড়াইয়া যাও। তিনি নিজ ঘোড়ায় সওয়ার হইয়া গেলেন। অতঃপর আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিয়া বলিলেন, হে মদীনাবাসী ! আজ মদীনার সহিত তোমাদের কোন সম্পর্ক নাই। (অর্থাৎ মদীনায় ফিরিয়া ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ২৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।