Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ২৯৭ আমার সঙ্গে যাইবে না। অতঃপর সে রওয়ানা হইয়া গেল এবং আমার নিকট দিয়া যাইতে লাগিল। আমি যখন দেখিলাম যে, সে আমার নিশানার আওতার ভিতর আসিয়া গিয়াছে তখন আমি তাহার প্রতি হ্তীর নিক্ষেপ করিলাম যাহা তাহার হৃৎপিণ্ডের উপর যাইয়া বিদ্ধ হইল। আল্লাহর কসম, সে টু শব্দও করিল না। আমি লাফাইয়া যাইয়া তাহার মাথা কাটিয়া লইলাম এবং জোর আওয়াজে আল্লাহু আকবার বলিয়া বাহিনীর এই কোণে আক্রমণ করিয়া বসিলাম। আমার সঙ্গীদ্বয়ও জোর আওয়াজে আল্লাহু আকবার বলিয়া শক্র বাহিনীর উপর আক্রমণ করিল। আকস্মিক এই আক্রমণে তাহারা ঘাবড়াইয়া গেল এবং সকলেই বলিতে লাগিল, “নিজ নিজ বাঁচাও এর চিন্তা কর, নিজ নিজ বাঁচাও এর চিন্তা কর।” তাহারা মহিলা, শিশু এবং হালকা সামানপত্র যাহা সঙ্গে লইতে পারিল তাহা লইয়া পালাইয়া গেল। আর আমরা বহু উট বকরী হাকাইয়া লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া হাজির হইলাম এবং আমি সর্দারের কাটিয়া লওয়া মাথাও আনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করিয়া দিলাম। তিনি আমাকে সেই গনীমতের মাল হইতে মোহরানা আদায়ের জন্য তেরটি উট দান করিলেন। এইভাবে আমি মোহরানা আদায় করিয়া স্ত্রীকে নিজ ঘরে আনিয়া উঠাইলাম। (বিদায়াহ) হযরত খালেদ ইবনে ওলীদ (রোঃ)এর বীরত্ব হযরত খালেদ ইবনে ওলীদ (রাঃ) বলেন, মুতার যুদ্ধের দিন আমার হাতে নয়টি তলোয়ার ভাঙ্গিয়াছিল এবং শেষ পর্যস্ত একটি তলোয়ার আমার হাতে অবশিষ্ট ছিল, যাহা ইয়ামানের তৈরী অত্যন্ত চওড়া ছিল! (ইস্তিআব) হযরত আওস ইবনে হারেসা ইবনে লাআম (রাঃ) বলেন, আরব মুসলমান)দের জন্য হুরমুষের ন্যায় বড় দুশমন আর কেহ ছিল না। ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।