২৯৬ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করিয়া আন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে একটি অত্যন্ত দুর্বল উটনী দিলেন যাহার উপর আমাদের একজন আরোহণ করিল। আল্লাহর কসম, সেই উটনী একজনকে লইয়াও দাঁড়াইতে সক্ষম হইল না। কয়েকজন মিলিয়া উহাকে পিছন হইতে সাহায্য করার পর দীড়াইতে সক্ষম হইল। নতুবা নিজে একা দাড়াইবার শক্তিই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহার উপর আরোহণ করিয়া তোমরা সেখানে পৌছিয়া যাও। আমরা রওয়ানা হইলাম এবং নিজেদের হাতিয়ার__তীর, তলোয়ার ইত্যাদি সঙ্গে লইলাম। সূর্যাস্তের সময় আমরা তাহাদের অবস্থানের নিকট পৌছিলাম এবং আমি এক কোণে আত্মগোপন করিয়া রহিলাম। আমার অপর দুই সঙ্গীকেও অন্য এক কোণে আত্মগোপন করিয়া থাকিতে বলিলাম। আমি সঙ্গীদ্ধয়কে বলিলাম, তোমরা যখন আমাকে উচ্চস্বরে আল্লাহু আকবার বলিয়া বাহিনীর উপর আক্রমণ করিতে শুনিবে তখন তোমরাও জোরে আল্লাহু আকবার বলিয়া আক্রমণ করিবে। আল্লাহর কসম, আমরা এই অপেক্ষায় ছিলাম যে, কখন তাহাদিগকে বেখেয়াল পাইয়া আক্রমণ করিব বা অন্য কোন সুযোগ হাসিল হইবে। রাত্র হইয়া গিয়াছিল এবং অন্ধকারও বাড়িয়া গিয়াছিল। গোত্রের এক রাখাল সকালবেলা জানোয়ার চরাইবার জন্য গিয়াছিল, সে তখনও ফিরিয়া আসিয়াছিল না। রাখালের ব্যাপারে তাহাদের মনে আশংকা হইল। তাহাদের সর্দার রিফাআহ ইবনে কায়েস উঠিয়া গলায় তলোয়ার ঝুলাইয়া লইল এবং বলিল, আল্লাহর কসম, আমি রাখালের ব্যাপারে প্রকৃত খবর জানিয়া আসিব। নিশ্চয় তাহার কোন বিপদ হইয়াছে। তাহার কয়েকজন সঙ্গী বলিল, আপনি যাইবেন না। আল্লাহর কসম, আপনার পরিবর্তে আমরা যাইব! সে বলিল, না, আমি ব্যতীত আর কেহ যাইবে না। সঙ্গীরা বলিল, আমরা আপনার সঙ্গে যাইব। সে বলিল, আল্লাহর কসম, তোমাদের কেহ ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।