Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতৃস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২৯৫ এই ধরনের কোন শব্দ বলিয়াছেন। ইহা শুনিয়া সেই ব্যক্তি হাসিয়া দিল এবং বলিতে লাগিল যে, হাঁ, আমারও ইহাই বিশ্বাস। তারপর আমরা উভয়ে মদীনা পৌছা পর্যন্ত দৌড়াইতে থাকিলাম। ইমাম মুসলিম (রহঃ)এর রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, হযরত সালামা রোঃ) বলিয়াছেন, আমি তাহার পূর্বে মদীনায় পৌছিয়াছি। এই ঘটনার পর আমরা মদীনায় তিনদিন অবস্থান করিয়াছি। অতঃপর খাইবারের যুদ্ধের জন্য রওয়ানা হইয়াছি। বিদায়াহ) হযরত আবু হাদরাদ অথবা হযরত আবদুল্লাহ ইবনে আবি হাদরাদ (রাঃ )এর বীরত্ব হযরত ইবনে আবি হাদরাদ রোঃ) বলেন, আমি আমার কাওমের এক মেয়েকে বিবাহ করিলাম এবং তাহার মোহরানা দুইশত দেরহাম নির্ধারিত করিলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে মোহরানার ব্যাপারে সাহায্যের জন্য হাজির হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কত মোহরানা নির্ধারণ করিয়াছ? আমি বলিলাম, দুইশত দেরহাম। তিনি (এই পরিমাণকে আমার জন্য বেশী মনে করিয়া) বলিলেন, “সুবহানাল্লাহ! আল্লাহর কসম, যদি তুমি গ্রাম এলাকা হইতে কোন মেয়েকে বিবাহ করিতে তবে তোমাকে এত বেশী মোহরানা দিতে হইত না। আল্লাহর কসম, তোমাকে সাহায্য করার মত এখন আমার কাছে কিছু নাই। আমি কিছুদিন অপেক্ষায় রহিলাম। অতঃপর জুশুম ইবনে মুআবিয়া গোত্রের রিফাআ ইবনে কায়েস অথবা কায়েস ইবনে রিফাআ নামক একব্যক্তি জুশুম ইবনে মুআবিয়া গোত্রের বিরাট এক অংশকে সঙ্গে লইয়া (মদীনার নিকটবতীট গাবা নামক স্থানে আসিয়া অবস্থান গ্রহণ করিল। সে কায়েস গোত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের জন্য সমবেত করিতে চাহিতেছিল। সে জুশুম গোত্রের বেশ নামী দামী লোক ছিল৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ও ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।