Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

২৯৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) সালামা (রাঃ)। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে (গনীমতের মাল হইতে) একজন সওয়ারের অংশও দিলেন এবং একজন পদাতিকের অংশও দিলেন। আর মদীনায় ফিরিবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে (তাহার) আদবা উটনীর উপর নিজের পিছনে বসাইলেন। যখন আমাদের ও মদীনার মধ্যে এতখানি দূরত্ব বাকি রহিল যতখানি সূর্যোদয় হইতে চাশতের সময় পর্যন্ত অতিক্রম করা যায় তখন একজন আনসারী সাহাবী যাহাকে কেহ যে, আছে কেহ দৌড় প্রতিযোগিতা করিবে? আছে কেহ, যে আমার সহিত মদীনা পর্যন্ত দৌড় প্রতিযোগিতা করিবে? সে কয়েকবার এই ঘোষণা দিল। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসিয়াছিলাম। আমি সেই ব্যক্তিকে বলিলাম, তুমি কি কোন সম্মানী ব্যক্তিকে সম্মান কর না? তুমি কি কোন শরীফ ব্যক্তিকে ভয় কর না? সে বলিল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত না কাহারো সম্মান করি, আর না কাহাকেও ভর করি। আমি আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতামাতা আপনার উপর কোরবান হউক! আপনি আমাকে অনুমতি দান করুন, আমি এই ব্যক্তির সহিত প্রতিযোগিতা করিব। তিনি বলিলেন, তোমার ইচ্ছা হইলে কর। সুতরাং উক্ত ব্যক্তিকে বলিলাম, আমি তোমার সহিত প্রতিযোগিতার জন্য আসিতেছি। সে লাফাইয়া নিজ সওয়ারী হইতে নিচে নামিল। আমিও পা ঘুরাইয়া উটনী হইতে নিচে ঝাঁপ দিলাম। (অতঃপর আমরা উভয়ে দৌড়াইতে আরম্ত করিলাম ।) প্রথম তো এক দুইবার আমি নিজেকে রুখিয়া রাখিলাম। অর্থাৎ বেশী জোরে দৌড়াইলাম না। তারপর আমি অত্যন্ত জোরে দৌড়াইলাম এবং তাহাকে ধরিয়া ফেলিলাম। তাহার উভয় কাধের মাঝে দুই হাত মারিয়া বলিলাম, আল্লাহ্‌র কসম, আমি অগ্রগামী হইয়াছি। বর্ণনাকারী সন্দেহ করিতেছেন যে, এই শব্দই বলিয়াছেন অথবা ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।