Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২৯৩ তখন সেই “ষি-কারাদ" পানির নিকট অবস্থান করিতেছিলেন, যেখান হইতে আমি মুশরিকদেরকে ভাগাইয়া দিয়াছিলাম। (রাঃ) ছিলেন। আমি যে সমস্ত উট পিছনে রাখিয়া গিয়াছিলাম তন্মধ্য হইতে একটিকে হযরত বেলাল (রাঃ) জবাই করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উহার কলিজা ও কুঁজের গোশত ভূনা করিতেছিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ, আপনি যদি অনুমতি দান করেন তবে আপনার সাহাবা (রাঃ)দের মধ্য হইতে একশতজনকে বাছাই করিয়া লইয়া আমি রাতের অন্ধকারে এ সমস্ত কাফেরদের উপর আক্রমণ করিতে পারি। যাহাতে তোহারা সমূলে শেষ হইয়া যায় এবং) তাহাদের খবর দেওয়ার মতও কেহ অবশিষ্ট না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে সালামা! সত্যই কি তুমি এরূপ করিবে? আমি বলিলাম, জ্বি হাঁ। সেই পাক যাতের কসম, যিনি আপনাকে সম্মান দান করিয়াছেন। এই কথা শুনিয়া তিনি এত জোরে হাসিলেন যে, আগুনের আলোতে আমি তাহার দাঁত মুবারক দেখিতে পাইলাম। অতঃপর তিনি বলিলেন, এতক্ষণে তো বনু গাতফানের এলাকায় তাহাদের (অর্থাৎ সেই কাফেরদের) জন্য মেহমানদারীর ব্যবস্থা করা হইতেছে। ইহার অল্প কিছুক্ষণের মধ্যে ঠিক এই সংবাদই আসিল। বনু গাতফানের এক ব্যক্তি আসিয়া সংবাদ দিল যে, অমুক গাতফানীর নিকট দিয়া তাহারা যাইতেছিল। সে তাহাদের জন্য উট জবাই করিয়াছে। কিন্তু তাহারা যখন উহার চামড়া ছিলিতেছিল এমন সময় দুরে ধূলাবালি উড়িতে দেখিয়া উটকে এ অবস্থায় রাখিয়া সেখান হইতে পালাইয়া গিয়াছে পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, আমাদের ঘোড় সওয়ারদের মধ্যে সর্বোন্তম হইল আবু কাতাদাহ (রাঃ) আর আমাদের পদাতিকদের মধ্যে সর্বোত্তম হইল ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ২৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।